ভারতের বাজারে লঞ্চ হয়েছে BMW F 450 GS, দাম, ফিচার জানুন বিস্তারিত!

ভারতের বাজারের লঞ্চ হয়ে গেল বহু প্রতীক্ষিত সেই বাইক যার নাম, BMW F 450 GS, ভারতের বাজারে এডভেঞ্চারাস বাইকের মধ্যে সেরা অপশন হতে চলেছে এই বাইকটি। ইতিমধ্যেই ভারতের বাজারে বহুল জনপ্রিয় রয়েছে যে দুটি অ্যাডভেঞ্চার সম্পন্ন বাইক সেগুলি হল KTM Adventure 390 আর Royal Enfield Himalayan 450। শোনা যাচ্ছে এই দুটি বাইকের সাথে রীতিমতো প্রতিযোগিতায় নামতে চলেছে সম্প্রতি লঞ্চ হওয়া BMW F 450 GS। যে সমস্ত ব্যক্তি অনেকদিন ধরেই প্রতীক্ষায় ছিলেন কবে লঞ্চ হবে তাদের প্রতীক্ষার অবশেষে অবসান ঘটেছে। আজকের এই প্রতিবেদনে তুলে ধরতে চলেছি সেই বাইকের দাম এবং বৈশিষ্ট্য গুলো সম্পর্কে। অত্যাধুনিক ফিচারের সাথে এই কয়েকটি তৈরি করা হয়েছে যেটি ইয়ং জেনারেশনকে অনেকটাই আকর্ষিত করবে।
বাজার মূল্য: নতুন BMW F 450 GS-এর তিনটি ভ্যারিয়েন্ট পাওয়া যাচ্ছে। সেগুলো হলো Base, Exclusive এবং GS Trophy। বাইকটির Base Variant-এর দাম শুরু হচ্ছে ৪.৭০ লক্ষ টাকা থেকে। Exclusive ভেরিয়েন্টের দাম শুরু হচ্ছে ৪.৯০ লক্ষ টাকা থেকে এবং GS Trophy Edition ভেরিয়েন্ট এর দাম শুরু হচ্ছে ৫.৩০ লক্ষ টাকা থেকে।
চাহিদা ও জনপ্রিয়তা: বর্তমানে বাইক আরোহীরা একটু এডভেঞ্চারাস বাইকের প্রতি আগ্রহ প্রকাশ করছেন আর তার জন্যই বিভিন্ন বাইক নির্মাণ সংস্থা অ্যাডভেঞ্চারাস বাইকের প্রতি আরো অত্যাধুনিক ফিচার ব্যবহার করছেন। নতুন লঞ্চ হওয়া bmw বাইকটিও অত্যাধুনিক রিচার্জ সম্পন্ন আশা করা যাচ্ছে ভারতীয় বাজারে এডভেঞ্চার সেগমেন্টে প্রথম সারিতে থাকতে চলেছে।
Read more: স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা দেওয়া শুরু কবে? আবেদনের শেষ তারিখ কবে জানুন বিস্তারিত।
প্রধান বৈশিষ্ট্য গুলো সহজ ভাষায়:
১) ইঞ্জিন: নতুন BMW 450GS বাইকে ব্যবহার করা হয়েছে 420cc লিকুইড কুলড প্যারালালড টুইন ইঞ্জিন। যেটি 8750rpm এ 48bhp এবং 6750rpm এ 43Nm টর্ক উৎপন্ন করার ক্ষমতা রাখে। ইঞ্জিন ৬ গিয়ার বক্সের সঙ্গে যুক্ত করা হয়েছে। Twin Cylinder ইঞ্জিন হওয়ার কারণে এই বাইকের ভাইব্রেশন অনেকটাই কম হবে অন্যান্য Single Cylinder ইঞ্জিনের বাইকের থেকে।
২) ডিজাইন: নতুন এই মডেলটিতে স্টিলের ফ্রেম ব্যবহার করা হয়েছে। বাইকের ফ্রন্ট হুইলটি 19 ইঞ্চির এবং রিয়ার হুইল 17 ইঞ্চির দেওয়া হয়েছে। নতুন এই মডেল অ্যালয় হুইল দেওয়ার পরিবর্তে স্পোক দেওয়া হয়েছে ৷ এছাড়া LED লাইট, রাইড মোড যেমন রেইন, রোড এবং এনডিওরো দেওয়া হয়েছে।
৩) ব্রেকিং সিস্টেম: বাইকটির ওজন রয়েছে 178 কেজি। সফট এবং সিকিউট বেকিং সিস্টেমের জন্য এই বাইকে সামনে ৩১০ মিলিমিটারের ডিস্কব্রেক এবং পিছনে ২৪০ মিলিমিটারের ডিস্ক ব্রেক এবিএস সিস্টেম ব্যবহার করা হয়েছে। এছাড়া সেফটি ফিচার্সের মধ্যে ডায়নামিক ব্রেক কন্ট্রোল এবং ডায়নামিক ব্রেক লাইট ব্যবহার করা হয়েছে।
৪) আধুনিক ডিসপ্লে: অত্যাধুনিক রিচার্জ এর মধ্যে এই বাইকে 6.5 ইঞ্চি TFT ডিসপ্লে দেওয়া হয়েছে, যার সঙ্গে কানেক্টিভিটিরও সুবিধা যুক্ত করা হয়েছে। হিটেড গ্রিপস এবং অ্য়াডজাস্টেবল লিভার ৷ BMW-র ইজি রাইড ক্লাচও অত্যাধুনিক ফিচার হিসেবে ব্যবহার করা হয়েছে।
৫) সাসপেনশন: বাইকের সামনে দেওয়া রয়েছে ১৮০ মিলিমিটার ট্র্যাভেলের USD Fork সাসপেনশন। অন্যদিকে পিছনে দেওয়া রয়েছে ১৮০ মিলিমিটারের মোনোশক সাসপেনশন।
BMW F 450 GS স্পেসিফিকেশন:
ইঞ্জিন: ৪২০ সিসি, লিকুইড-কুলড, প্যারালাল-টুইন ইঞ্জিন
ক্ষমতা: ৪৮ hp (৪৭.৫৮ PS) @ ৮৭৫০ rpm এবং ৪৩ Nm টর্ক
ওজন: প্রায় ১৭৫ – ১৭৮ কেজি
ফুয়েল ট্যাঙ্ক: ১৪ লিটার
সিটের উচ্চতা: ৮৪৫ মিমি
গ্রাউন্ড ক্লিয়ারেন্স: ২২০ মিমি
চাকা: ১৯-ইঞ্চি সামনে এবং ১৭-ইঞ্চি পিছনে (স্পোক বা অ্যালয় হুইল ভ্যারিয়েন্ট অনুযায়ী)
টায়ার: ডুয়াল-পারপাস (রাস্তা এবং অফ-রোড) টিউবলেস টায়ার
ব্রেকিং ও সাসপেনশন: সামনে আপসাইড-ডাউন ফর্ক এবং পিছনে মনোশক। সামনে ও পিছনে ডিস্ক ব্রেক সহ ডুয়াল-চ্যানেল ABS
ফিচার: টিএফটি (TFT) ডিসপ্লে, রাইডিং মোড, এবং কানেক্টিভিটি ফিচার
উপসংহার: আপনি যদি হালকা ওজনের মধ্যে এবং শক্তিশালী ইঞ্জিন ক্ষমতার সম্পন্নকে দুর্দান্ত অ্যাডভেঞ্চারের সেগমেন্টের বাইক কিনতে থাকেন তাহলে আপনার জন্য সেরা অপশন হতে পারে সম্প্রতি লঞ্চ হওয়া BMW F 450 GS এই বাইকটি।




