... (several lines of code) ...
MOTORCYCLES

জারি করা হলো বাইক চালানোয় নতুন নির্দেশিকা(New guidelines for biking issued), না মানলে জরিমানা! জানুন বিস্তারিত।

বর্তমানে বেপরোয়া ভাবে বাইক চালানোর বলি হতে হচ্ছে বাইক আরোহী থেকে শুরু করে সাধারণ পথযাত্রীদের। হেলমেট না পড়া অবস্থাতেই কলকাতায় বেপরোয়া ভাবে বাইক চালানোর দৌরাত্ম্য দিনকে দিন বেড়েই চলেছে। তবে এইবার এই বেপরোয়া ভাবে বাইক চালানো বন্ধ করার উদ্দেশ্যে এবং হেলমেট বিহীন বাইক চালালে এছাড়া আরো কিছু নির্দেশিকা আনা হয়েছে যেগুলোর না মানলে জরিমানা ধার্য করা হবে।

২০২৬ এর বিধানসভা নির্বাচনে প্রথমবারের মতন সরকার গঠন করেছে বিজেপি। বিজেপি থেকে প্রথমবারের মতন মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী। এই রাজ্য সরকারের পক্ষ থেকে বাইক চালানো নিয়ে কিছু নির্দেশিকা জারি করা হয়েছে যেগুলি না মানলে জরিমানা দিতে হবে। আজকের এই প্রতিবেদনে দেখে নেওয়া যাক কোন কোন নির্দেশিকা দেওয়া হয়েছে এবং সেগুলি অমান্য করলে কি জরিমানা ধার্য করা হবে।

প্রায়ই দেখা যায়, কলকাতার রাস্তায় হেলমেট না পড়েই চালকদের একাংশ বাইক চালাচ্ছেন। বিশেষ করে রাতের দিকে এইরকম নজিরবিহীন ঘটনা বেশি দেখা মিলছে। হেলমেট বিহীন দ্রুত গতিতে বাইক চালোনোর অভিযোগ উঠেছে নিউটাউন সহ কলকাতার একাংশে। এমনকি বাইক আরোহীদের দ্রুত বাইক চালানোর শব্দে খুব ভেঙে যাচ্ছে পার্শ্ববর্তী বাড়ির সদস্যদের এমন অভিযোগ শোনা যাচ্ছে। এইরকম হেলমেট বিহীন দ্রত গতিতে বাইক চালানোর ফলে দুর্ঘটনার প্রবণতা অনেকাংশ বৃদ্ধি পেয়েছে আগের থেকে।

Read more: ভারতের সেরার সেরা তালিকায় কোন ৫ Scooter(স্কুটার) রয়েছে? দেখে নিন তালিকা।

সরকার বদলের পরেই বিজেপি সরকার এইবার রাজ্যের শাসন ব্যবস্থা থেকে শুরু করে বিভিন্ন বিধি নিষেধকে একদম কড়াকড়ি নিয়মের মধ্যে বাঁধতে চলেছেন। রাজ্য সরকারের তরফে বলা হয়েছে, রাজ্যের বিভিন্ন জায়গায় যদি কোন ব্যক্তি হেলমেট ছাড়া বাইক চালান তাহলে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে রাজ্য পুলিশ। বাইক চালানো নিয়ে একগুচ্ছ নির্দেশিকা জারি করা হয়েছে যেগুলি না মানলে জরিমানা দিতে হবে বাইক আরোহীদের। ইতিমধ্যে রাস্তায় রাজ্য পুলিশের তরফ থেকে তদারকি শুরু হয়ে গিয়েছে। কোন ব্যক্তিকে হেলমেট ছাড়া দেখা দিলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইতিমধ্যে ১১ মে থেকে ১৩ মে পর্যন্ত ২৬৬১ জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা কার্যকর করা হয়েছে।

দেখে নেওয়া যাক, কোন কোন ট্রাফিক রুলস না ফলো করলে কি ধরনের জরিমানা ধার্য করা হবে?

১) ড্রাইভিং লাইসেন্স ব্যতীত বাইক চালাতে দেখা হলে ৫০০০ টাকা পর্যন্ত জরিমানা ধার্য করা হবে।
২) রেজিস্ট্রেশন না করা থাকলে ৩০০০ টাকা থেকে ৫০০০ টাকা পর্যন্ত জরিমানা নেওয়া হবে এ
৩) ইন্সুরেন্স ছাড়া যদি প্রথমবার ধরা পড়ে তাহলে ২০০০ টাকা জরিমানা ধার্য করা হবে এবং যদি দ্বিতীয়বার ধরা পড়ে ইন্সুরেন্স ছাড়া তাহলে ৪০০০ টাকা জরিমানা ধার্য করা হবে।
৪) হেলমেট ছাড়া বাইক চালাতে দেখা গেলে লাইন্সেস সাসপেনশন করে দেওয়া হবে, এছাড়া ১০০০ টাকা জরিমানা।
৫) সিট বেল্ট ছাড়া গাড়ি চালালে ১০০০ টাকা জরিমানা।
৬) ট্রিপল রাইডিং এর ক্ষেত্রে ১০০০ টাকা সাথে DL সাসপেনশন
৭) হেভি স্পিড কার বা বাইক চালালে ১০০০-২০০০ টাকা জরিমানা
৮) হেভি স্পিড ভারী গাড়ি চালালে ২০০০ – ৪০০০ টাকা জরিমানা
৯) মদ্যপ অবস্থায় গাড়ি চালালে ১০০০০ টাকা জরিমানা সাথে জেল।

অর্থাৎ বোঝাই যাচ্ছে, এবার রাজ্যে কড়া সতর্কতার সাথে ট্রাফিক রুলস মানছেন কিনা বাইক চালক থেকে শুরু করে বিভিন্ন গাড়ির চালক সেটি খুব নজরদারির মাধ্যমে তদারকি করা হবে রাজ্য পুলিশের তরফ। রাজ্যের এই পরিবর্তিত সরকারের নতুন ট্রাফিক রুলস নিয়ে কড়া পদক্ষেপের মাধ্যমে রাজ্যের দুর্ঘটনার প্রবণতা অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে। তাই যারা বাইক আরোহী রয়েছেন তারা অবশ্যই নতুন সরকারের দেওয়া এই ট্রাফিক রুলস নির্দেশিকা মেনেই গাড়ি চালান, না হলে আপনাকে গুনতে হবে অনেকগুলো টাকা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button