... (several lines of code) ...
MOBILE

ভারতের সেরার সেরা তালিকায় কোন ৫ Scooter(স্কুটার) রয়েছে? দেখে নিন তালিকা।

আপনি যদি সম্প্রতি কোনো স্কুটার কেনার কথা চিন্তাভাবনা করে থাকেন, তাহলে আজকের প্রতিবেদনটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই প্রতিবেদনে ভারতের প্রথম সারির কয়েকটি স্কুটার সম্পর্কে এখানে আলোচনা করা হলো। এর মধ্যে আপনি আপনার বাজেট অনুযায়ী ও পছন্দ অনুযায়ী যে কোন একটি স্কুটার আপনার পছন্দের তালিকায় রাখতে পারেন। ২০২৬ সালে ভারতের বাজারে সেরার সেরা স্কুটার কোনগুলো এই বিষয়ে অনেকেই জেনে রাখতে চান তাদের জন্য আজকের প্রতিবেদনটি অনেকটাই গুরুত্বপূর্ণ হতে চলেছে। স্কুটার বা যে কোন গাড়ি কেনার আগে বিশেষ কয়েকটি ব্র্যান্ডের গাড়ি সম্পর্কে যাচাই করে নেওয়া সবথেকে ভালো তার কারণ মাইলেজ, ডিজাইন, পারফরম্যান্স ক্ষমতা, মেনটেনেন্স খরচ এছাড়া ব্যবহারের দিক থেকে সুবিধাজনক কোনটি হবে সেটা জানতে পারলে আপনার পক্ষে পছন্দ করার অপশন অনেক সহজ হবে। বর্তমানের বাজারে স্কুটার কেনার আগে সব থেকে বেশি যে বিষয়টি নজর দিতে হয় সেটি হল মধ্যবিত্ত পরিবারের পক্ষে কম খরচ সাপেক্ষ এবং বেশি মাইলেজ দেওয়া এমন একটি স্কুটার। যে স্কুটার শুধুমাত্র বিলাসিতার জন্য ব্যবহারযোগ্য নয়, আপনার দৈনন্দিন ব্যবহারের উপযোগী, জ্বালানি সাশ্রয়ী হওয়া সবথেকে বড় ব্যাপার।

২০২৬ সালের ভারতের বাজারে সেরা সেরা পাঁচটি স্কুটারের বৈশিষ্ট্য:

১) Honda Activa 6G : ভারতের বাজারে স্কুটার বলতে প্রথমে যে কোম্পানির নাম মনে আসে সেটি হল হণ্ডা অ্যাক্টিভা। প্রধান কারণ হলো নির্ভরযোগ্য ইঞ্জিন পারফরমেন্স, কম মেইনটেনেন্স খরচ এবং ভালো মানের রিসেল ভ্যালু। শহর ও গ্রাম সব রাস্তা তেই খুব সহজে আরামদায়ক অনুভূতির সাথে ড্রাইভিং এবং তার পাশাপাশি পরিবারের সব বয়সের ব্যক্তির জন্য এই স্কুটার একদম পারফেক্ট।

অন্যদিকে মাইলেজের কথা উঠলেই হণ্ডা অ্যাক্টিভা মাইলেজ ক্ষমতা দুর্দান্ত। সাধারণত পঞ্চাশ থেকে পঞ্চান্ন কিলোমিটার পর্যন্ত মাইলেজ সম্পন্ন হওয়ায় অনেকটাই জ্বালানি সাশ্রয়ী। এরফলে মাসিক পেট্রোল খরচ অনেকটাই কম হয়।
মাইলেজও যথেষ্ট ভাল। সাধারণত ৫০ থেকে ৫৫ কিলোমিটার পর্যন্ত মাইলেজ পাওয়া যায় বলে দাবি ব্যবহারকারীদের একাংশের। ফলে পেট্রোলের বাড়তি খরচও তুলনামূলক কম থাকে।

Read more: লঞ্চ হয়ে গেলো 7500mAh ব্যাটারি, 8GB RAM সহ Honor Play 80 Pro Plus 5G, জেনে নিন দাম, বৈশিষ্ট্য

২) TVS Jupiter ১২৫: দৈনন্দিন ব্যবহারের উপযোগী এবং পরিবারের সকল ব্যক্তিদের পক্ষে ব্যবহার উপযোগী একটি স্কুটার হল TVS Jupiter ১২৫। বর্তমান বাজারে এই স্কুটারটির চাহিদা অনেক রয়েছে। এর অন্যতম বৈশিষ্ট্য হলো বড় সিট যার ফলে রাইডার আরামদায়ক অনুভূতির সাথে রাইড করতে পারে। অন্যদিকে, আরামদায়ক সাসপেনশন এবং বেশি স্টোরেজ স্পেস থাকার জন্য অনেক জিনিস পত্র রাখা সহজ হয়। অল্প দূরত্বে পরিবার সহ বেড়াতে যাওয়ার জন্য এই স্কুটারটি খুবই দৈনন্দিন যাতায়াতের উপযোগী। অন্যদিকে মাইলেজ অনেকটাই রয়েছে। যারফলে জ্বালানি সাশ্রয়ী।

৩) Suzuki Access ১২৫: ভারতীয় বাজারের অন্যতম নির্ভরযোগ্য দৈনন্দিন ব্যবহার উপযোগী স্কুটার হলো Suzuki Access ১২৫। এই স্কুটারের ইঞ্জিন খুবই স্মুথ হয়। এরফলে দীর্ঘ পথ অতিক্রম করলেও রাইডারের কোনরকম ক্লান্তি অনুভূতি আসে না। অফিস যাত্রীদের জন্য এই স্কুটারটি খুবই জনপ্রিয়। এর অন্যতম বৈশিষ্ট্য হলো চওড়া সিট, যারফলে রাইডার আরামদায়ক অনুভূতি পাবে। শহরের রাস্তায় দুর্দান্ত পারফরম্যান্স ক্ষমতা সম্পন্ন।

৪) Hero Xoom: আপনি যদি একটু বাজেট ফ্রেন্ডলি দামের মধ্যে স্পোর্টি লুকের স্কুটার খুজছেন তাহলে Hero Xoom আপনার জন্য ভাল বিকল্প হতে পারে। এই স্কুটার ডিজাইন অত্যাধুনিক করা হয়েছে যার ফলে নতুন জেনারেশনের কাছে এই স্কুটার খুবই জনপ্রিয় ও আকর্ষণীয় হয়ে উঠেছে। তরুণদের জন্য এবং কলেজ পড়ুয়াদের জন্য এই স্পোটি লুকের স্কুটার বাজার কাঁপাতে চলেছে।

৫) TVS iQube: বর্তমানে পেট্রোলের দাম যে হারে বেড়েছে তার জন্য অনেকেই ইলেকট্রিক স্কুটারের দিকে ঝোঁক বাড়াচ্ছেন। তাদের জন্য অন্যতম অপশন হতে পারে TVS iQube। শহরের মধ্যে দৈনন্দিন যাতায়াতের জন্য এটি অন্যতম স্কুটার এবং ইলেকট্রনিক স্কুটার হওয়ার জন্য যথেষ্ট জ্বালানি সাশ্রয়ী। হতে পারে।

কোন নতুন স্কুটার কিনার আগে কোন কোন দিকগুলি বিবেচনা করে দেখা উচিত?

১) যদি আপনি ইলেকট্রনিক্স স্কুটার কিনতে ইচ্ছুক থাকেন তাহলে আপনার বাড়িতে চার্জিং সুবিধা রয়েছে কিনা এটি ভালো করে দেখে নিন, যদি না থাকে তাহলে সেটি করিয়ে নিন। বাড়ির নিকটবর্তী স্থানে ইলেকট্রনিক স্কুটার সার্ভিস সেন্টার রয়েছে কিনা সেটা খোঁজ নিয়ে নিন।

২) কোন বিজ্ঞাপন বা ইউটিউবের ভিডিও দেখে কখনোই স্কুটার কেনা উচিত নয়। স্কুটার কেনার আগে সেটি ভালো করে ড্রাইভিং টেস্ট করে নিন। এছাড়া দৈনন্দিন ব্যবহার উপযোগী কিনা সেটা দেখে স্কুটার নির্বাচন করা উচিত।

৩) আপনি যদি একটু বেশি দূরত্বের স্থানে যাতায়াত করার জন্য স্কুটার কিনতে চাইছেন তাহলে স্কুটার কেনার আগে সেই স্কুটারের মাইলেজ ক্ষমতা এবং ইঞ্জিন পারফরম্যান্স ক্ষমতা সেই সাথে আরামদায়ক সিটিং ব্যাবস্থা রয়েছে কিনা দেখে নেওয়া অবশ্যই জরুরী। এছাড়া আপনি যদি পরিবারের সকলকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়ার জন্য স্কুটার কেনার কথা ভেবে থাকেন তাহলে বড় স্টোরেজ এবং আরামদায়ক সাসপেনশন দেওয়া হয়েছে কিনা দেখে নেওয়া জরুরি। সব সময় খুব অল্প দামের মধ্যে স্কুটার নির্বাচন করা উচিত নয়, তার কারণ দীর্ঘমেয়াদি ব্যবহার উপযোগী এবং কম খরচের মধ্যে ভালো পরিষেবা দেবে কিনা এমন ব্র্যান্ডের স্কুটার নির্বাচন করাই বুদ্ধিমানের কাজ। অর্থাৎ কম দামের স্কুটার কেনার আগে অবশ্যই সেই স্কুটারের পরিষেবা ক্ষমতা এবং অন্যান্য বৈশিষ্ট্য গুলো ভালো করে যাচাই করে তবেই কিনবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button