দুর্দান্ত মাইলেজ এর সঙ্গে আরামদায়ক অনুভূতি, নিউক্লিয়ার ফ্যামিলির জন্য পারফেক্ট গাড়ি Maruti S-Presso, ফিচার ও দাম জানুন।
আপনার যদি একটি ছোট ফ্যামিলি থাকে আর আপনি কম বাজেটের মধ্যে দুর্দান্ত মাইলেজ সহ একটি ভালো গাড়ি কেনার কথা ভাবছেন তাহলে আপনার জন্য বেস্ট হতে পারে মারুতি কোম্পানির Maruti S-Presso এই গাড়িটি। মারুতি সুজুকি বহু বছর ধরে দুর্দান্ত ফিচার সম্পন্ন অভিনব গাড়ি বাজারে এনেছে। চোখ বন্ধ করে বিশ্বাসযোগ্য ও নির্ভরযোগ্য গাড়ির কোম্পানি হল মারুতি সুজুকি। এই প্রথম maruti suzuki মধ্যবিত্তদের কথা মাথায় রেখে কম বাজেটের মধ্যে SUV স্টাইলের গাড়ি নিয়ে এসেছে যেটি আপনার জন্য একটা দুর্দান্ত অপশন হতে পারে। দেখে নাও যাক এই গাড়ির বৈশিষ্ট্য ও দাম সম্পর্কে।
বাজার মূল্য: কলকাতায় লঞ্চ হওয়া নতুন Maruti S-Presso-এর এক্স শোরুম দাম শুরু হয়েছে ৪.১৬ লক্ষ থেকে। তবে ভ্যারিয়েন্ট অনুযায়ী ৩.৫০ লক্ষ থেকে ৫.২৫ লক্ষ পর্যন্ত দাম হতে পারে। তবে ছোটখাটো ফ্যামিলির জন্য এত কম বাজেটে এই চার চাকার গাড়িটি দুর্দান্ত হবে।
চাহিদা ও জনপ্রিয়তা: অনেক ব্যক্তি রয়েছেন যাদের চার চাকা কেনার স্বপ্ন থাকা সত্ত্বেও অনেকটা বাজেট থাকার জন্য স্বপ্নকে অধরাই রাখতে হয়। তবে ছোট ফ্যামিলির স্বপ্ন পূরণ করার জন্য এবার মারুতি সুজুকি দুর্দান্ত মাইলেজ সহ অনেক কম বাজেটের এই চারচাকাটি লঞ্চ করেছে, যেটি আপনার স্বপ্নকে পূরণ করতে সাহায্য করবে। কম বাজেট থাকার জন্য এবং দুর্দান্ত মাইলেজ সহ এই গাড়িটির চাহিদা বর্তমানে অনেক রয়েছে এবং গাড়িটি জনপ্রিয়তা পেয়েছে খুবই। বিশেষ করে যারা SUV স্টাইলের গাড়ি খুঁজছেন তাদের জন্য maruti suzuki এর এই গাড়িটি বেস্ট অপশন।
আরোও পড়ুন: ৫০০ কিমি রেঞ্জ, ৭ টি এয়ারব্যাগ সহ Maruti Suzuki-র এই SUV-র জন্য গ্রাহকদের উপচে পড়া ভিড়! দৈনিক ১০ হাজার সেল, জানুন এই গাড়ির সেল হওয়ার কারণগুলো।
প্রধান বৈশিষ্ট্য গুলো সহজ ভাষায়:
ডিজাইন: Maruti S-Presso ডিজাইনটি এতটাই আকর্ষণীয় রাখা হয়েছে যেকোন গ্রাহকের প্রথম দেখাতেই পছন্দ হয়ে যাবে। বক্সি ডিজাইনের করা হয়েছে গাড়িটিকে। উচু বনেট, বড় গ্রিল এবং চারকোণায় হেডল্যাম্প গাড়িটিকে SUV স্টাইল এনে দিয়েছে। গাড়িটির মধ্যে ১৫ ইঞ্চির অ্যালয় হুইল ব্যবহার করা হয়েছে যেটি পথযাত্রীদের সহজে দৃষ্টি আকর্ষণ করবে।
অন্দরমহল সাজসজ্জা: গাড়িটি শুধু বাহ্যিক দিকটি ঢেলে সাজানো হয়েছে তা নয়, গাড়ির অন্দরমহল সুন্দর ও আধুনিক স্টাইল রাখা হয়েছে, এর সাথে একটা ছিমছাম ব্যাপার বজায় রাখা হয়েছে। ড্যাশবোর্ড বডি কালারের রাখা হয়েছে যেটি গাড়িটির একটি প্রিমিয়াম লুক ক্রিয়েট করেছে।
অভিনব ফিচার: গাড়িটির মধ্যে আধুনিক ও অভিনব ফিচার হিসাবে ব্যবহার করা হয়েছে পাওয়ার উইন্ডো, শক্তিশালী এয়ার কন্ডিশনিং এবং ফাংশনাল ড্যাশবোর্ড লেআউট।
ইঞ্জিন পারফরম্যান্স: এই গাড়িটির মধ্যে ১.০ লিটারের পেট্রোল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যেটি ৯০ Nm টর্ক উৎপন্ন করতে সক্ষম।
গিয়ার বক্স: ৫ স্পিডের ম্যানুয়াল এবং অটোমেটিক দুই ধরনের গিয়ার বক্স রয়েছে।
মাইলেজ: গাড়িটির সব থেকে বড় বৈশিষ্ট্য হলো দুর্দান্ত মাইলেজ দিয়ে থাকে। প্রতিলিটারে ২৪.৭৬ কিমি পর্যন্ত চলার ক্ষমতা সম্পন্ন। বর্তমান বাজারে জ্বালানি সাশ্রয় গাড়ির অনবদ্য উদাহরণ হল মারুতি সুজুকির এই নতুন গাড়িটি।
Maruti S-Presso স্পেসিফিকেশন টেবিল:
| ইঞ্জিন | ৯৯৮ সিসি (1L K10C Petrol /CNG) |
| সিলিন্ডার সংখ্যা | ৩ |
| সর্বোচ্চ ক্ষমতা | ৬৫.৭১ bhp @ ৫৫০০ rpm / ৬৬ PS (পেট্রোল) / ৫৬ PS (CNG) |
| সর্বোচ্চ টর্ক | ৮৯ Nm @ ৩৫০০ rpm (পেট্রোল)/ ৯১.১ Nm (পেট্রোল)/ ৮২ Nm (CNG) |
| ট্রান্সমিশন | ৫-স্পীড ম্যানুয়াল / ৫-স্পীড |
| ফুয়েল টাইপ | পেট্রোল / CNG |
| মাইলেজ | ২৫.৩ কিমি/লিটার পর্যন্ত |
| গ্রাউন্ড ক্লিয়ারেন্স | ১৮০ মিমি |
উপসংহার: আপনি যদি কম বাজেটের মধ্যে SUV স্টাইল এর আধুনিক প্যাটার্ন সহ দুর্দান্ত মাইলেজ দেওয়া জ্বালানি সাশ্রয়ী চারচাকা কেনার কথা ভাবছেন, তাহলে আপনার জন্য বেস্ট অপশন হতে পারে মারুতি সুজুকির S-Presso। তবে দীর্ঘ পথের জন্য এই গাড়িটি আপনাকে সন্তুষ্ট নাও করতে পারে তবে আপনি শহরের মধ্যে যাতায়াতের জন্য আরামদায়ক অনুভূতি আপনাকে প্রদান করবে। বিশেষ করে কম বাজেটের মধ্যে চার চাকার স্বপ্নকে পূরণ করতে চলেছে, মারুতি সুজুকির S presso। তাহলে আর দেরি না করে দ্রুত বুক করুন।

