SCHOLARSHIP

SSC CGL নতুন নিয়ম, FRTA ফাঁকা থাকবে না কোন শূন্যপদ! জানুন বিস্তারিত।

গত বুধবার এসএসসি সিজিএল ‘ফার্স্ট রাউন্ড অফ টেনটেটিভ অ্যালোকেশন’-র (FRTA) তালিকা প্রকাশ করা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী এসএসসি সিজিএল-এ কোন শূন্য পদ ফাঁকা থাকবে না এমনটাই জানানো হয়েছে। কিন্তু কিভাবে এটা সম্ভব তা জানার জন্য প্রতিবেদনটি সম্পুর্ণ পড়ুন। এর পাশাপাশি FRTA, ফিক্স ও ফ্লোটের মতো বিষয়গুলি সম্পর্কে অবগত হয়ে নিন।

স্টাফ সিলেকশন কমিশনের কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেলের (সিজিএল) ‘ফার্স্ট রাউন্ড অফ টেনটেটিভ অ্যালোকেশন’-র (FRTA) তালিকা প্রকাশ করার সময় শূন্য পদের সর্বাধিক ব্যবহার এবং নির্বাচন প্রক্রিয়াকে সুষ্ঠু ও স্বচ্ছ ভাবে পরিলক্ষিত করার জন্য এসএসসি সিজিএল ২০২৫ থেকে স্লাইডিং মেকানিজম প্রক্রিয়া চালু করা হয়েছে। ব্যাপারটি আরো পরিস্কার ও সহজ ভাবে বোঝানোর জন্য এসএসসি আধিকারিক আশিস কুমার শ্রীবাস্তব জানিয়েছেন, এই নতুন ব্যবস্থা চালু করার মাধ্যমে শূন্য পদের আরো বেশি ব্যবহারিক প্রয়োগ করা হবে। অর্থাৎ যে শূন্য পদ গুলো এই প্রক্রিয়ার মাধ্যমে পূরণ করা হবে, যা প্রার্থীদের নথি যাচাইয়ের সময় অনুপস্থিত থাকা অথবা নির্বাচন পরবর্তী সংশ্লিষ্ট বিভাগের যোগদান না করায় ফাঁকা থাকতো। সহজ ভাবে বলতে গেলে যে সমস্ত প্রার্থীদের সঠিক নথিপত্র থাকত না এবং যার জন্য তারা নির্বাচিত হতে পারতেন না বা যে সমস্ত প্রার্থীরা নির্বাচিত হওয়ার পরে যোগদান করতেন না সেই পদগুলো ফাঁকা পড়ে থাকত। সেইখানে শূন্য পদ আরো বাড়ানো হবে।
এই পুকুরের প্রথম পর্যায়ের প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে FRTA-র মাধ্যমে পদ/বিভাগে। এরপর প্রার্থীদের একটি নির্ধারিত সময়ের মধ্যে পরিচয় পর্ব যাচাই প্রক্রিয়া করা হবে।

ফিক্স ও ফ্লোট কি?

ফিক্স কথার অর্থ হল বর্তমান যে শূন্য পথগুলো রয়েছে, সেই বরাদ্দ শূন্যপদ চূড়ান্তভাবে গ্রহণ করা। ফ্লোট হলো একটি বিকল্প পদ্ধতি, যেটি নির্বাচন করলে প্রার্থী উচ্চতর অগ্রাধিকারের পদের জন্য ভবিষ্যতে উপলব্ধ শূন্যপদগুলোর জন্য আপগ্রেডের হিসেবে যোগ্য হবেন।

আরোও পড়ুন: খুব শীঘ্রই লঞ্চ হতে চলেছে, ৮ টি নতুন ডিজেলSUV! দেখে নিন প্রত্যেকটির ফিচার এবং দাম।

কিভাবে চূড়ান্ত প্রক্রিয়া সম্পন্ন করা হবে?
স্টাফ সিলেকশন কমিশনের তরফে একবারের জন্যই স্লাইডিং রাউন্ড অনুষ্ঠিত করা হবে। এই অনুষ্ঠানে বা প্রক্রিয়ায় যে সমস্ত প্রার্থীরা পরিচয় যাচাই করনের সময় অনুপস্থিত থাকবেন, তাদের কারণে সৃষ্ট শূন্য পদগুলো ফ্লোট বিকল্প নির্বাচনকারী প্রার্থীদের মধ্যে বরাদ্দ করা হবে মেধা এবং অগ্রাধিকারের ভিত্তিতে। সম্পূর্ণ পর্যায়ে শেষ হওয়ার পরেই চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে।

প্রার্থীরা পরিচয় যাচাইয়ের জন্য এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে, সেখানে গিয়ে স্লট বুক করতে হবে। স্লট বুক করার সময় শহর/রাজ্য, তারিখ এবং শিফট নির্বাচন করে নিতে হবে। একবার বুক করা যাবে এবং সেটাই স্লট চূড়ান্ত বলে বিবেচিত হবে। এরপর নির্ধারিত তারিখ ও সময় অনুযায়ী পরীক্ষা কেন্দ্রে তথ্য যাদের জন্য উপস্থিত থাকা বাধ্যতামূলক না হলে আবেদন খারিজ করে দেওয়া হবে।

স্লাইডিং মেকানিজমের প্রক্রিয়া কিভাবে সম্পন্ন করা হবে?

এই প্রক্রিয়া FRTA (First Round of Tentative Allocation) মাধ্যমে শুরু করা হবে। এই প্রক্রিয়ার মাধ্যমে প্রার্থীদের নিজস্ব যোগ্যতা এবং অগ্রাধিকারের ভিত্তিতে প্রাথমিক পদ দেওয়া হয়ে থাকে। প্রথমে পরিচয় পর্ব যাচাই করা হয়। সেই পরিচয় পর্বে যে সমস্ত প্রার্থী অনুপস্থিত থাকবেন তাদেরকে চূড়ান্ত ফলাফল থেকে বাদ দেওয়া হয়। একবার ফিক্স নির্বাচন করা হয়ে গেলে বরাদ্দ পদের ক্ষেত্রে আর কোন পরিবর্তন করা হয় না।

ফ্লোট বিকল্প: এই বিকল্প ব্যবস্থাটি করা হয়েছে প্রার্থীদের আপগ্রেড হওয়ার ইচ্ছেকে প্রাধান্য দেওয়ার জন্য। স্লাইডিং রাউন্ড এর সময় যদি মেধা এবং শূন্য পদের ভিত্তিতে প্রার্থীর উচ্চ অগ্রাধিকারের ক্ষেত্রে কোন পদ উপলব্ধ থাকে তাহলে তাকে সেই বরাদ্দ পদ দেওয়া হয়ে থাকে। তবে এক্ষেত্রে একটি শর্ত থাকে, সেটি হলো কোন কারণবশত যদি আপগ্রেডেড পদে প্রার্থী যোগদান করতে না পারেন তাহলে তার আপগ্রেড পথ বাতিল হয়ে যায় এবং তার সাথে পুরনো পদ থেকে থাকে বাতিল করে দেওয়া হয়।

তবে এই নতুন নিয়ম চাকরিপ্রার্থীদের জন্য অনেকটাই সুরাহা আনবে এবং প্রার্থীদের জন্য একটি অত্যন্ত ভালো ব্যবস্থা বলেই মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button