MOBILE

মোবাইল গ্রাহকদের জন্য দুর্দান্ত খবর,Amazon তৈরি করছে নিজেদের Smartphone! জেনে নেওয়া যাক বৈশিষ্ট্য, ফিচার এবং দাম।

বিভিন্ন মোবাইল কোম্পানি বর্তমান সময়ের চাহিদা কি মাথায় রেখে নিত্যনতুন অভিনব ফিচার সম্পন্ন ফোন বাজারে আনছে। তেমনি Amazon যাকে আমরা এটি বৃহৎ অনলাইন শপিং প্লাটফর্ম হিসেবে জেনে এসেছি, এই প্রথমবারের মতন এই শপিং প্লাটফর্ম আনতে চলেছে স্মার্টফোন। তবে, অ্যামাজন এই প্রথম স্মার্ট ফোন লঞ্চ করছে তেমন নয়, এর আগেও ২০১৪ সালের জুন মাসে ফায়ার নামক একটি ফোন লঞ্চ করেছিল। যেটি ৬৪৯ ডলার (প্রায় ৬০,০০০ টাকা) মূল্যে বিক্রি হয়েছিল। তবে বাজারে তেমন চাহিদা না থাকায় অ্যামাজন ২০১৫ সালের সেপ্টেম্বর মাসে এই মডেলটির বিক্রি বন্ধ করে দেয়। এত বছর পর ফের আমাজন কোম্পানির নিজস্ব স্মার্টফোন বাজারে লঞ্চ হবে খুব শীঘ্রই, এই আসন্ন স্মার্টফোনের দাম, বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা নিয়ে নিতে হলে প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ে ফেলুন।

জানা যাচ্ছে, Amazon কোম্পানি ২০২৬ সালের মধ্যে নতুন স্মার্টফোনের ডিভাইস পেশ করবে। আপাতত আপকামিং আমাজন কোম্পানির এই স্মার্টফোনটি সম্পর্কে কিছু তথ্য পাওয়া গিয়েছে সেগুলি আপনাদের সামনে তুলে ধরছি এই প্রতিবেদনের মাধ্যমে।

আমার জন্য কোম্পানির আপকামিং এই ফোনটি
ট্রান্সফরমার’ প্রকল্প নামে পরিচিত, যেটি জেফ বেজোসের দীর্ঘদিনের একটি পরিকল্পনা থেকে উঠে এসেছে।
কোম্পানির তরফ থেকে জানা যাচ্ছে, আপকামিং এই ফোনটি একটি পার্সোনালাইজড ডিভাইস হিসাবে পেশ করা হবে। এই ফোনে ইন-বিল্ট Alexa অ্যাক্সেস‌ও দেওয়া হবে বলে জানা যাচ্ছে। এছাড়া এই স্মার্টফোনটিতে কোম্পানির অন্যান্য পরিষেবা যুক্ত করা হবে বলে জানা যাচ্ছে। বিশেষ করে শপিং সাইটের পাশাপাশি বিনামূল্যে প্রাইম ভিডিও এবং প্রাইম মিউসিক সাবস্ক্রিপশন পাওয়ার সুবিধে থাকবে। তবে এই সমস্ত সুযোগ সুবিধা একটি নির্দিষ্ট সময়সীমার জন্যই দেওয়া হবে। তবে আসন্ন এই স্মার্টফোনের স্পেসিফিকেশন সম্পর্কে তথ্য দেওয়া হয়নি কোম্পানি তরফ থেকে।

আরোও পড়ুন: লঞ্চ হয়ে গেলো 7000mAh ব্যাটারি, 144Hz স্ক্রিন এবং 50MP ক্যামেরা সহ realme C100 5G স্মার্টফোন, অভিনব বৈশিষ্ট্য ও দাম সম্পর্কে বিস্তারিত জানুন

অভিনব ফিচার: অ্যামাজন কোম্পানির আসন্ন এই ফোনটি অ্যামাজনের ভয়েস অ্যাসিস্ট্যান্ট, অ্যালেক্সার সাথে যুক্ত হয়ে কাজ করবে, এর ফলে এই ফোন ব্যবহারকারীদের সাথে আমাজনের ইকো সিস্টেম সংযুক্ত থাকতে পারবে। আসন্ন এই ফোনটির মধ্যে বিল্ট ইন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এআই প্রযুক্তি ইনক্লুড থাকবে।

আমাজন কোম্পানির আসন্ন এই ফোনটি আমাজনের প্রাইম সদস্যদের দ্রুত ডেলিভারি দিতে সাহায্য করবে এবং বিশেষ কিছু ছাড়ের সুযোগ রয়েছে। জানা যাচ্ছে এই ফোনটি লঞ্চ হওয়ার পর অ্যাপলের সাথে প্রতিযোগিতায় অংশ নেবে।

এই ডিভাইসের সব থেকে বড় সুবিধা হল এই ফোনের ইউজাররা খুব সহজে অ্যামাজন থেকে কেনাকাটা করতে পারবেন। এছাড়া প্রাইম ভিডিও তে কনটেন্ট স্ট্রিম, প্রাইম মিউজিক ব্যবহার করতে পারবেন। এছাড়া খুব সহজে খাবার অর্ডার করতে পারবেন ও উন্নত এআই ব্যবস্থা থাকার জন্য বিভিন্ন অ্যাপ স্টোর বা ডাউনলোড করে রাখার সমস্যা দূর হবে।

এখন দেখা যাক, কোম্পানির তরফ থেকে এই ফোন সম্পর্কে সম্পূর্ণ স্পেসিফিকেশন ও দাম সম্পর্কে ধারণা কবে দিতে চলেছে, সেই অনুযায়ী আমরাও আপনাদেরকে এই ফোনের আরো বেশি বিস্তারিত তথ্য তুলে ধরতে পারবো আপনাদের সামনে।

তবে বলা যায় এটুকুই যে, আসন্ন আমাজনের এই স্মার্টফোনটি দুর্দান্ত উন্নত প্রযুক্তির সমাহারে তৈরি হচ্ছে এবং উন্নত এআই প্রযুক্তি ব্যবহার করা হয়েছে বলে এটি একটি দুর্দান্ত স্মার্টফোন ফোন হতে চলেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button