লঞ্চ হয়ে গেল 9000mAh ব্যাটারি সহ OnePlus Nord 6 স্মার্টফোন, জেনে নিন দাম ও অভিনব ফিচার।

OnePlus মোবাইল নির্মাণ সংস্থা বহু অভিনব স্মার্টফোন ইতিমধ্যে উপহার দিয়েছে। সম্প্রতি এই কোম্পানির একটি নতুন ডিভাইস লঞ্চ হয়েছে, যেটি এই কোম্পানির সব থেকে বড় ব্যাটারি সম্পন্ন ফোন হতে চলেছে। 9000mAh ব্যাটারি সহ OnePlus Nord 6 ফোনটির দাম এবং অভিনব বৈশিষ্ট জানতে হলে প্রতিবেদনটি সম্পূর্ণ মনোযোগ সহকারে পড়ুন।
বাজার মূল্য: ভারতের বাজারে OnePlus Nord 6 ফোনটি বিভিন্ন ভেরিয়েন্ট অনুযায়ী দাম রয়েছে। যেমন 8GB RAM + 256GB Storage সম্পন্ন এই ফোনের দাম রাখা হয়েছে 38,999 টাকা। 12GB RAM + 256GB Storage সম্পন্ন এই ফোনের দাম রাখা হয়েছে 41,999 টাকা। ৯ই এপ্রিল থেকে ভারতে এই ফোনটি বিক্রি শুরু হবে। কোম্পানি তরফ থেকে এই ফোনটির জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা করা হয়েছে। প্রাথমিক ফেলে অর্থাৎ প্রথমদিকে যারা এই ফোনটি কিনবেন তাদের জন্য ৪ হাজার টাকা ছাড় দেওয়া হবে। অর্থাৎ ডিসকাউন্ট সহ এই ফোনটির প্রাইস পড়বে ৩৫,৯৯৯ টাকা। তবে এই ছাড় উপলব্ধ রয়েছে শুধুমাত্র Axis এবং HDFC ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ইউজারদের জন্য। Nord 6 ফোনটি 6 মাসের নো কস্ট ইএমআই অপশনেও কেনার সুযোগ পাবেন। এই ফোনটি এই কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট এবং আমাজন ও বিভিন্ন রিটেল এর মাধ্যমেও কিনতে পারবেন।
চাহিদা ও জনপ্রিয়তা: বর্তমানে বড় ব্যাটারির ফোনের চাহিদা বৃদ্ধি পেয়েছে কারণ এতে পাওয়ার ব্যাকআপ অনেকটাই বেশি থাকে। OnePlus Nord 6 ফোনটির মধ্যেও সব থেকে বড় বৈশিষ্ট্য এই ফোনের বড় ব্যাটারি আর আশা করা হচ্ছে এই ফোনটি গ্রাহকদের চাহিদা পূরণ করবে এবং বাজারে অনেকটাই জনপ্রিয়তা পাবে। বড় ব্যাটারির সাথে সাথে অন্যান্য অভিনব বৈশিষ্ট্য গুলো এই ফোনটির চাহিদা অনেকটাই বাড়িয়ে দিয়েছে।
অভিনব বৈশিষ্ট্য গুলো সহজ ভাষায়:
১) কালার অপশন: ভারতে এই ফোনটি Fresh Mint, Quick Silver এবং Pitch Black এই তিনটি কালার অপশনে পাওয়া যাবে।
২) ডিসপ্লে: OnePlus Nord 6 ফোনে 2772 x 1272 পিক্সেল রেজোলিউশন সাপোর্ট ক্ষমতা সম্পন্ন 6.78-ইঞ্চির 1.5K ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। যেটি AMOLED প্যানেল দিয়ে তৈরি করা হয়েছে। এই স্ক্রিন 165Hz রিফ্রেশ রেট সাপোর্ট ক্ষমতা সম্পন্ন। এর পাশাপাশি এই ফোনটির ডিসপ্লে 3840Hz PWM ডিমিং এবং 3600nits পীক ব্রাইটনেস দিয়ে থাকেন দিতে সক্ষম। এছাড়া এই ফোনের স্ক্রিনে Aqua Touch 2.0 ফিচার যুক্ত করা হয়েছে যার ফলে আপনি ভেজা হাতেও এই ফোনটি ব্যবহার করতে পারবেন তাতে কোন রকম ফোনের ক্ষতি হবে না।
আরোও পড়ুন: টাটা মোটরসের জনপ্রিয় মডেল, জেনে নিন আধুনিক ডিজাইন ও পারফরম্যান্স ক্ষমতা।
৩) ব্যাটারি: OnePlus Nord 6 ফোনটিতে এই কোম্পানির সবথেকে বড় ব্যাটারি ব্যবহার করা হয়েছে। দুর্দান্ত পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 9,000mAh ব্যাটারি ব্যবহার করা হয়েছে। একবার ফুল চার্জ দিলে আড়াই দিনের মতন ব্যবহার করতে পারবেন। দ্রুত চার্জ হওয়ার জন্য এই ফোনে 80W SUPERVOOC ফাস্ট চার্জিং ফিচার যুক্ত করা হয়েছে। এই ফোনের সব থেকে বড় বৈশিষ্ট্য ফোনটিতে পাঁচ মিনিট চার্জ করলে আপনি ১ ঘন্টা BGMI খেলতে পারবেন এবং যাবে বা 2.5 ঘন্টা YouTube স্ট্রিমিং উপলব্ধ করতে পারবেন। ফার্স্ট চার্জিং ফিচারের পাশাপাশি এই ফোনে 27W রিভার্স চার্জিং ফিচার দেওয়া হয়েছে। এর ফলে আপনি এই ফোনের মাধ্যমে অন্য ফোনের চার্জ করতে পারবেন। ব্যাটারীতে বাইপাস চার্জিং টেকনোলজি ব্যবহার করা হয়েছে বলে হেবি প্রসেসিং এর সময় চার্জার কানেক্ট করলে ব্যাটারির বদলে সরাসরি মাদারবোর্ড থেকে পাওয়ার আসবে এর ফলে ব্যাটারির উপর খুব বেশি একটা চাপ পড়বে না বলে আপনার ব্যাটারি দীর্ঘদিন সুরক্ষিত থাকবে।
৫) অপারেটিং সিস্টেম ও প্রসেসর: OnePlus Nord 6 5G ফোনটি Android 16 বেসড OxygenOS 16 অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়েছে। প্রসেসিঙের জন্য এই ফোনে Qualcomm Snapdragon 8s Gen 4 চিপসেট দেওয়া হয়েছে। 4nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 2.02GHz থেকে 3.21GHz পর্যন্ত ক্লক স্পীডে রান করতে পারবে। এছাড়া হেভি প্রসেসিং এবং হেভি গেমিংয়ের জন্য এই ফোনে যাতে তাপমাত্রা নিয়ন্ত্রণ থাকে অর্থাৎ ফোনটি গরম যাতে না হয়ে যায় তার জন্য এই ফোনে ব্যবহার করা হয়েছে 33147mm² হীট ডিসিপেশন এরিয়া ফিচার। অন্যদিকে মুত এবং ফাস্ট মাল্টি কাজের জন্য OnePlus Nord 6 5G ফোনে LPDDR5X RAM দেওয়া হয়েছে। কোম্পানির তথ্য অনুযায়ী৬ বছর পর্যন্ত আপনি এই ফোনের স্মুথ পারফরম্যান্স উপভোগ করতে পারবেন।
৬) ক্যামেরা: ফটোগ্রাফির জন্য OnePlus Nord 6 5G ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে। LED ফ্ল্যাশের সঙ্গে f/1.8 অ্যাপার্চারযুক্ত 50MP প্রাইমারি Sony LYT600 সেন্সর এবং 8MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে, অন্যদিকে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 32MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
৭) অন্যান্য ফিচার: OnePlus Nord 6 5G ফোনে G2 Wi-Fi Chip ব্যবহার করা হয়েছে এর জন্য কম রেঞ্জ এলাকাতেও আপনি ভাল ইন্টারনেট স্পিড উপভোগ করতে পারবেন। হেভি মোবাইল গেমিং এর জন্য এই ফোনে ডেডিকেটেড টাচ রিফ্লেক্স চিপ দেওয়া হয়েছে। ফোনের মজবুতির কথা মাথায় রেখে OnePlus Nord 6 5G ফোনে MIL-STD-810H মিলিটারি গ্ৰেড বডি দেওয়া হয়েছে। ধুলো ও জল থেকে সুরক্ষিত রাখার জন্য এই ফোনটিতে IP66, IP68, IP69 এবং IP69K রেটিং ব্যবহার করা হয়েছে। অন্যদিকে এই ফোনে গরিলা গ্লাস Victus+ কোটিং রয়েছে। এছাড়াও এতে OnePlus Plus Key ফিচার দেওয়া হয়েছে।
OnePlus Nord 6 5G স্পেসিফিকেশন:
ডিসপ্লে: AMOLED প্যানেল, যার রিফ্রেশ রেট ১৬৫Hz এবং সর্বোচ্চ উজ্জ্বলতা ৩,৬০০ নিটস পর্যন্ত
প্রসেসর: এটি শক্তিশালী Qualcomm Snapdragon 8s Gen 4 চিপসেট দ্বারা চালিত।
মেমরি ও স্টোরেজ: ৮GB বা ১২GB LPDDR5X RAM এবং ২৫৬GB
ক্যামেরা: ৫০ MP Sony LYTIA মেইন ক্যামেরা (OIS সহ) এবং ৮ MP আল্ট্রা-ওয়াইড লেন্স এবং ৩২ MP সেলফি ক্যামেরা।
ব্যাটারি ও চার্জিং: ৯,০০০ mAh ব্যাটারি, যা ৮০W SUPERVOOC ফাস্ট চার্জিং এছাড়া এতে ২৭W রিভার্স ওয়্যারড চার্জিং সুবিধাও আছে।
সফটওয়্যার: এটি অ্যান্ড্রয়েড ১৬-এর ওপর ভিত্তি করে OxygenOS 16.0-এ চলে।
নিরাপত্তা: IP69K ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্স, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ডুয়াল স্টেরিও স্পিকার।
উপসংহার: আপনি যদি আপনার বাজেটের মধ্যে ভালো পাওয়ার ব্যাকআপ ব্যাটারি এবং বড় ব্যাটারি সম্পন্ন উন্নত মানের ডিসপ্লে, নিরাপত্তা ব্যবস্থা থেকে শুরু করে হেভি গেমিং ও স্মুথ পারফরম্যান্স সম্পন্ন একটি ভাল ফোন কেনার কথা ভাবেন তাহলে আপনার জন্য প্রথম পছন্দ হতে পারে OnePlus Nord 6 5G এই স্মার্টফোন। তাহলে আর দেরি না করে ঝটপট বুকিং করে নিন। তার কারণ প্রাথমিক বুকিং এর ক্ষেত্রে আপনি কিছুটা ছাড় পাবেন।




