খুব শীঘ্রই লঞ্চ হচ্ছে 7000mAh ব্যাটারি এবং 12GB RAM ও 200MP ক্যামেরা সম্পন্ন Vivo 5G স্মার্টফোন, দাম ও স্পেসিফিকেশন জেনে নিন।

ভিভো কোম্পানি একটি উন্নত মোবাইল ফোন নির্মাণ কোম্পানি, যেটি বিগত বছরগুলোতে বিভিন্ন উন্নত মডেলের উন্নত ফিচার সম্পন্ন মোবাইল ফোন গ্রাহকদের উপহার দিয়েছে। তেমনি ভিভো কোম্পানি তরফ থেকে নতুন আরেকটি মডেলের স্মার্টফোন ভারতে খুব শীঘ্রই লঞ্চ হতে চলেছে। যারা আগামীতে একটি স্মার্টফোন কিনবেন বলে ভাবছেন তাদের জন্য ভিভো কোম্পানির এই স্মার্টফোনটি আপনার পছন্দের তালিকায় রাখতে পারেন। আজকের এই প্রতিবেদনে ভিভো কোম্পানির V-series এর অধীনে Vivo V70 FE স্মার্টফোনের দাম ও স্পেসিফিকেশন ও বৈশিষ্ট্য গুলো সম্পর্কে আলোচনা করব।
বাজার মূল্য: প্রথমেই আসা যাক ভিভো কোম্পানির নতুন এই লঞ্চ হওয়া স্মার্টফোনের দাম সম্পর্কে ধারণা নিতে। বিভিন্ন স্টোরেজ ডিভাইস অনুযায়ী দাম রাখা হয়েছে। ভিভো V70 FE ফোনের 8GB RAM+128GB স্টোরেজ মডেলের দাম রয়েছে 37,999 টাকা, 8GB+256GB স্টোরেজ মডেলের দাম রয়েছে 40,999 টাকা এবং 12GB+256GB স্টোরেজ মডেলের দাম রয়েছে 44,999 টাকা। ৯ই এপ্রিল থেকে ভিভো কোম্পানির এই নতুন স্মার্টফোন বিক্রি শুরু হবে। তবে এখন থেকেই প্রি বুকিং শুরু হয়ে গিয়েছে তাই যারা এই ফোনটি পার্চেস করতে চাইছেন তারা Amazon, Flipkart, Vivo India-এর নিজস্ব ই-স্টোর এবং বিভিন্ন অফলাইন রিটেইল আউটলেটগুলোতে প্রি অর্ডারের জন্য খোঁজ নিতে পারেন।
চাহিদা ও জনপ্রিয়তা: বেশ কিছু বছর ধরে ভিভো কোম্পানি স্মার্টফোনগুলোর বাজারে বিশেষ চাহিদা রয়েছে। ভিভো কোম্পানির বিভিন্ন অভিনব বৈশিষ্ট্য সম্পন্ন ফোন বাজারে লঞ্চ হয়েছে যেগুলোর জনপ্রিয়তা রয়েছে বলেই গ্রাহকদের ভিভো কোম্পানির ফোন গুলো বেশ পছন্দ হয়েছে তার কারণ এতে উন্নত মানের ক্যামেরা, উন্নত প্রসেসর, দুর্দান্ত পারফরম্যান্স সম্পন্ন ডিসপ্লে এবং দুর্দান্ত পাওয়ার ব্যাকআপ ব্যাটারি ফিচার দেওয়া রয়েছে এবং আসন্ন ফোনটিতে অভিনব ফিচার দেওয়া থাকবে যার ফলে লঞ্চ হওয়ার পর গ্রাহকদের পছন্দের তালিকায় এই ফোনটি থাকবে বলে মনে করা হচ্ছে।
বৈশিষ্ট্য গুলো সহজ ভাষায়:
১) কালার অপশন: প্রথমেই গ্রাহকদের ফোনের কালার অপশন এর দিকে চোখ যায়। ভিভো কোম্পানির আসন্ন স্মার্টফোনটি দুটি রং
Northern Lights Purple এবং Monsoon Blue এই দুই বিকল্পে পাওয়া যাবে।
২) ডিসপ্লে: ভিভো ভি70 এফই ফোনে 6.83 ইঞ্চির একটি 1.5K AMOLED ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যেটি 2800×1260 পিক্সেল রেজুলিউশন, 120Hz রিফ্রেশ রেট এবং ও 1900 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করার ক্ষমতা রাখে।
৩) প্রসেসর, RAM ও স্টোরেজ: ভিভো ভি70 এফই ফোনে 4nm অক্টা-কোর MediaTek Dimensity 7360-Turbo চিপসেট ব্যবহার করা হয়েছে। এই ফোনে 12GB পর্যন্ত LPDDR5 RAM এবং 512GB পর্যন্ত UFS 3.1 সিটোরেজ দেওয়া হয়েছে। ফোনটিতে মিডিয়াটেক ডাইমেনসিটি 7360 টার্বো 4nm প্রসেসর দেওয়া হয়েছে।
৪) ক্যামেরা: ভিভো ভি70 এফই ফোনে 200MP প্রাইমারি ক্যামেরা দেওয়া রয়েছে। এছাড়া এই ফোনে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) ফিচার যুক্ত করা হয়েছে। অন্যদিকে, ফোনটিতে একটি 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড লেন্স এবং সেলফির জন্য একটি 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
৫) ব্যাটারি: ভিভো ভি70 এফই ফোনে দেওয়া হয়েছে 7000mAh ব্যাটারি, যেটি 90W ফাস্ট চার্জিং সাপোর্ট ক্ষমতা সম্পন্ন।
৬) অন্যান্য বৈশিষ্ট্য: ভিভো কোম্পানির এই নতুন স্মার্ট ফোনটিতে অভিনব কিছু ফিচার যুক্ত করা হয়েছে যেগুলি হল – AI Magic Weather, AI Magic Landscape এবং AI Four-Season Portrait।
ভিভো V70 FE স্পেসিফিকেশন:
ডিসপ্লে: ৬.৮৩ ইঞ্চি 1.5K OLED প্যানেল, ১২০Hz রিফ্রেশ রেট, ১৯০০ nits পিক ব্রাইটনেস সম্পন্ন
প্রসেসর: MediaTek Dimensity 7360-Turbo 4nm অক্টাকোর প্রসেসর
ক্যামেরা: ২০০ MP OIS প্রধান ক্যামেরা + ৮ MP ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরা ও ফ্রন্ট ক্যামেরা: ৫০ MP (কিছু মডেলে ৩২ MP)
ব্যাটারি ও চার্জিং: ৭০০০ mAh ব্যাটারি, ৯০W ফাস্ট চার্জিং
স্টোরেজ ও RAM: ৮GB/১২GB RAM, ২৫৬GB/৫১২GB স্টোরেজ ভেরিয়েন্ট
OS: Android ১৬-এর উপর ভিত্তি করে OriginOS ৬
অন্যান্য: IP68/IP69 ওয়াটার ও ডাস্ট রেজিস্ট্যান্স, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর
উপসংহার: ভিভো কোম্পানির আসন্ন ভিভো V70 FE স্মার্টফোনটি উন্নত পাওয়ার ব্যাকআপ ব্যাটারি, স্মুথ ডিসপ্লে, উন্নত মানের ক্যামেরা সম্পন্ন এবং দামের ক্ষেত্রেও মোটামুটি সহজলভ্য রয়েছে, তাই যারা আপনারা এই মুহূর্তে একটি ভালো কোম্পানির অভিনব বৈশিষ্ট্য গুলো সমেত ভালো পারফরমেন্স ক্ষমতা সম্পন্ন স্মার্টফোন ক্রয় করতে চাইছেন তাদের জন্য এই ফোনটি উপযুক্ত হতে পারে। দ্রুত ক্রয় করার জন্য এখনই প্রি বুকিং করতে পারেন আর প্রি বুকিং ছাড়া সরাসরি কিনতে হলে ৯ই এপ্রিল পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে ফোনটির জন্য।




