৫০০ কিমি রেঞ্জ, ৭ টি এয়ারব্যাগ সহ Maruti Suzuki-র এই SUV-র জন্য গ্রাহকদের উপচে পড়া ভিড়! দৈনিক ১০ হাজার সেল, জানুন এই গাড়ির সেল হওয়ার কারণগুলো।

মারুতি সুজুকি যেটি বহু বছর ধরে একই রকম জনপ্রিয়তা ধরে রেখেছে। বছরের পর বছর ধরে গ্রাহকদের চাহিদা ও প্রত্যাশা কে মাথায় রেখে নতুনত্ব অভিনব ফিচার সম্পন্ন গাড়ি তৈরি করছে। বর্তমানে ইলেকট্রিক যানবাহনের প্রতি মানুষের আকর্ষণ বেড়েছে। আর এর জন্য কোম্পানিগুলো তরফ থেকে ডিজেলের সাথে সাথে ইলেকট্রিক গাড়ি তৈরি করছেন। দীর্ঘ প্রতীক্ষার পর maruti suzuki vitara SUV ফেব্রুয়ারি মাসেই বাজারে আসতে চলেছে। এখন থেকে বুকিং প্রসেস চলছে, এতটাই গ্রাহকদের মধ্যে চাহিদা উত্তেজনো রয়েছে এই গাড়িটির জন্য। এই গাড়িটির বৈশিষ্ট্য, সম্ভাব্য দাম, স্পেসিফিকেশন গুলো জেনে নিন।
বাজার মূল্য: নতুন ২০২৬ মডেলের দাম কিছুটা বেশি অর্থাৎ প্রায় ৮.৯০ লক্ষ থেকে শুরু হতে পারে। তবে এখনো পর্যন্ত আনুষ্ঠানিক দাম ঘোষণা করা হয়নি। লঞ্চের আগে কোম্পানি তরফ থেকে দাম প্রকাশ করা হবে।
চাহিদা ও জনপ্রিয়তা: বৈদুতিক গাড়ির প্রতি মানুষের যেভাবে ঝোঁক বাড়ছে আর তার জন্য কোম্পানিগুলো বেশি করে নতুনত্ব টাইপের বৈদ্যুতিক গাড়ি নির্মাণ করছে। এরকম একটি অভিনব ফিচারে বৈদ্যুতিক গাড়ি বাজারে আসতে চলেছে যেটি ক্রেতাদের উৎসাহ ও উত্তেজনা অনেকটাই বাড়িয়েছে সেটা বেশি করে বোঝা যাচ্ছে গাড়ির প্রি বুকিং দেখে। আশা করা যাচ্ছে এই গাড়িটি এই বছরের একদম সেরা গাড়ির তালিকায় থাকবে।
আরোও পড়ুন: অভিনব ফিচার মন কাড়বে আপনারও, Maruti Suzuki Grand Vitara, দেখে নিন কী কী বৈশিষ্ট্য রয়েছে।
প্রধান ফিচার গুলো সহজ ভাষায়:
রেঞ্জ: মারুতি সুজুকি ই ভিটারা গাড়িতে ২ টি ব্যাটারি প্যাক বিকল্পে পাওয়া যাবে। ৪৯ কিলোওয়াট ঘন্টা এবং ৬১ কিলোওয়াট ঘন্টা সঙ্গে পাওয়া যাবে। একক চার্জে SUV-র ড্রাইভিং রেঞ্জ ৫৪৩ কিলোমিটার পর্যন্ত পাওয়া যাবে বলে কোম্পানি জানিয়েছে। এই SUV ৩ টি ভেরিয়েন্টে পাওয়া যাবে বলে জানা যাচ্ছে। সেগুলি হল ডেল্টা, জেটা এবং আলফা। ছোট ব্যাটারি প্যাকটি শুধুমাত্র ডেল্টা ভেরিয়েন্টেই পাওয়া যাবে বলে জানা যাচ্ছে। বৃহত্তর ব্যাটারি প্যাক জেটা এবং আলফা ভেরিয়েন্টে পাওয়া যাবে বলে জানা যাচ্ছে।
নিরাপত্তা: মারুতি সুজুকি SUV এই গাড়িটি ৫ সিটের। ইতিমধ্যে এই গাড়িটি india NCPA তে ৫ স্টার রেটিং পেয়েছে। এই গাড়িটির মধ্যে নিরাপত্তা ব্যবস্থা সুরক্ষিত করার জন্য ৩২-এর মধ্যে ৩১.৪৯ শতাংশ প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে এবং ৪৯ এর মধ্যে ৪৩ স্কোর পেয়েছে শিশুদের ক্ষেত্রে। এই মারুতি সুজুকি SUV গাড়িতে ADAS প্রযুক্তি যুক্ত করা রয়েছে। Maruti suzuki এর দ্বিতীয় কোন মডেল যে গাড়িতে এই প্রযুক্তি ব্যবহার করা হলো।
আধুনিক ফিচার: বৈদ্যুতিক SUV-তে রয়েছে ওয়্যারলেস অ্যান্ড্রয়েড অটো এবং অ্যাপল কারপ্লে সহ একটি ১০.২৫-ইঞ্চির টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম দেওয়া রয়েছে। একটি ১০.১-ইঞ্চি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, পাওয়ার-চালিত সামনের আসন, একটি ৩৬০-ডিগ্রি ক্যামেরা, কানেক্টেড কার টেকনোলজি এবং অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল, অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল সহ লেভেল ২ ADAS এই নতুনত্ব অভিনব ফিচার দেওয়া রয়েছে এই গাড়িটাতে যেগুলো অন্যান্য কোম্পানির গাড়ি থেকে এই গাড়িটিকে আলাদা করেছে এবং বৈদ্যুতিক গাড়িতে এমন ফিচার একটা আলাদা মাত্রা এনে দিয়েছে।
মারুতি সুজুকি SUV স্পিসিফিকেশন টেবিল :
- Grand Vitara : 1462-1490 পেট্রোল/হাইব্রিড/CNG ১৯.২ – ২৮.০ ম্যানুয়াল/অটো
- Brezza 1462 : পেট্রোল/CNG ১৭.৮ – ২৫.৫ ম্যানুয়াল/অটো
- Fronx 998-1197 : পেট্রোল/CNG ২১.৫ – ২৮.৫ ম্যানুয়াল/অটো
- Jimny 1462 : পেট্রোল ১৬.৪ – ১৬.৯ ম্যানুয়াল/অটো
বর্তমান সময়ে বৈদ্যুতিক গাড়ির চাহিদার সাথে পাল্লা দিয়ে মারুতি সুজুকি কোম্পানি বৈদ্যুতিক গাড়ি হিসেবে মারুতি সুজুকি গ্র্যান্ড ভিটারা SUV তৈরি করেছে এবং ফেব্রুয়ারি মাসে এটি বাজারে লঞ্চ হবে তবে তার আগেই যেভাবে প্রি বুকিং শুরু হয়েছে এবং তার পরিসংখ্যান তালিকা দেখলে অবাক হওয়ার মতো। প্রায় প্রতিদিন ৯ হাজার থেকে ১০ হাজার বুকিং সম্পন্ন হচ্ছে। কোম্পানির তরফে এখনই চিন্তা হয়ে গিয়েছে যে চাহিদার জন্য যদি সাপ্লাই অভাব হয়ে যায় তাহলে অনেকেই ইচ্ছা থাকা সত্ত্বেও এই গাড়ি কিনতে পারবে না। অন্যদিকে বলা যায় এই বৈদ্যুতিক গাড়িতে যে অভিনব বৈশিষ্ট্য গুলো রয়েছে এবং নতুনত্ব আধুনিক ফিচার দেওয়া হয়েছে যেগুলি এই মুহূর্তে বাজারে থাকা অন্যান্য বৈদ্যুতিক গাড়ি যেমন ভিটারা মাহিন্দ্রা BE6 থেকে শুরু করে, টাটা কার্ভ ইভি, এমজি উইন্ডসর ইভি, ভিনফাস্ট VF6 এবং হুন্ডাই ক্রেটা ইত্যাদির সাথে প্রতিযোগিতায় থাকবে। আপনিও যদি এই গাড়িটি কিনতে ইচ্ছুক থাকেন তাহলে শীঘ্রই প্রি বুকিং করুন।

