FOR WHEELER

টাটা মোটরসের জনপ্রিয় মডেল, জেনে নিন আধুনিক ডিজাইন ও পারফরম্যান্স ক্ষমতা।

টাটা মোটরসের নাম বহুকাল থেকেই চলে আসছে একটি উন্নত ও জনপ্রিয় চার চাকার নির্মাণ সংস্থা হিসাবে। প্রিমিয়াম হ্যাচব্যাক সেগমেন্টে প্রতিযোগিতার বাজারে টাটা মোটরসের জনপ্রিয় একটি মডেল Tata Altroz ইতিমধ্যেই আলাদা একটা পরিচয় গঠন করেছে। এই গাড়ির আধুনিক ডিজাইন সেই সাথে সেফটি ফিচার ও বহুমুখী ইঞ্জিনের অপশন থাকার কারণে মধ্যবিত্ত থেকে শুরু করে তরুণ ক্রেতাদের কাছে Altroz বর্তমান সময়ে একটি জনপ্রিয় মডেল হিসেবে পরিচিতি পাচ্ছে। আপনি যদি এই গাড়িটি আপনার পছন্দের তালিকায় রাখতে চান তাহলে এই গাড়ির অভিনব বৈশিষ্ট্য গুলো সম্পর্কে একবার ভালো করে জেনে নিন।

বাজার মূল্য: ভারতে Tata Altroz-এর দাম ভ্যারিয়েন্ট ও ইঞ্জিন অনুযায়ী ভিন্ন রকম রয়েছে। সাধারণত এই গাড়ির এক্স-শোরুম মূল্য প্রায় ৬.৬ লক্ষ টাকা থেকে শুরু হয়ে থাকে। এছাড়া টপ ভ্যারিয়েন্টের দাম ১০ লক্ষ টাকার কাছাকাছি হতে পারেন তবে এই গাড়ির মধ্যে যে সেফটি ফিচার দেওয়া রয়েছে এবং বিল্ড কোয়ালিটি যথেষ্ট উন্নত এর জন্য প্রতিযোগিতামূলক বাজারে এই গাড়ির দাম অনুযায়ী গাড়িটি যথেষ্ট উন্নত মানের বলা যায়।

চাহিদা ও জনপ্রিয়তা: টাটা মোটরস বিগত বছরগুলোতে দুর্দান্ত মডেলের গাড়ি উপহার দিয়েছে। টাটা মোটরসের চাহিদা গ্রাহকদের মধ্যে খুবই দেখা যায়। টাটা মোটরসের এই গাড়িটি সবরকম বৈশিষ্ট্যের দিক থেকে দেখলে একটু উন্নতমানের সেগমেন্ট। তাই আপনি যদি গাড়ি কেনার কথা ভেবে থাকেন তাহলে আপনার পছন্দের তালিকা এটি এর অবশ্যই রাখতে পারেন।

অভিনব বৈশিষ্ট্য গুলো সহজ ভাষায়:

১) ডিজাইন: এই গাড়ির ডিজাইন অনেকটাই আকর্ষণীয় এবং প্রিমিয়াম লুকের করা হয়েছে, যার ফলে তরুণ প্রজন্ম প্রথম দেখাতেই এই গাড়িটিকে পছন্দ করে নেবে। এই গাড়িটি টাটার Impact 2.0 ডিজাইন দ্বারা নির্মাণ করা হয়েছে। গাড়িতে ব্যবহার করা হয়েছে শার্প প্রোজেক্টর হেডল্যাম্প, স্লিক DRLs, বোল্ড ফ্রন্ট গ্রিল এবং ফ্লোয়িং বডি লাইন। সব মিলিয়ে এই গাড়ির আকর্ষণীয় ডিজাইন একটা স্টাইলিশ লুক ক্রিয়েট করে। রাস্তায় নিয়ে বেরোলে এই গাড়িটি অন্যান্য গাড়ির থেকে নিজেকে আলাদা করবে যেটি সবার নজর কাড়বে।

২) ইঞ্জিন ও পারফরম্যান্স: শক্তিশালী ইঞ্জিন পারফরম্যান্সের ক্ষেত্রে এই গাড়িটিতে একাধিক ইঞ্জিন অপশন পাওয়া যাবে। এতে 1.2 লিটার পেট্রোল, 1.5 লিটার ডিজেল এবং সিএনজি ভ্যারিয়েন্ট পাওয়া যাবে। এই ইঞ্জিন শহরের দৈনন্দিন ব্যবহারের জন্য উপযোগী এবং ডিজেল ইঞ্জিন দীর্ঘ যাত্রার জন্য দুর্দান্ত পারফরম্যান্স দেবে। অন্যদিকে সিএনজি যে অপশন রয়েছে সেটিও আপনার জ্বালানি সাশ্রয়ী দিক থেকে অনেকটাই খরচ বাচাবে।

৩) সাসপেনশন: গাড়ির সাসপেনশন এবং হ্যান্ডলিং ব্যবস্থা যথেষ্ট সুন্দর যা ড্রাইভারকে আরামদায়ক অভিজ্ঞতা উপহার দেবে।

৪) সেফটি: এই গাড়ির সেফটি ফিচার অনেকটা উন্নত করা হয়েছে যার জন্য অন্যান্য গাড়ি থেকে গাড়িটি এগিয়ে রয়েছে। Global NCAP-এর ক্র্যাশ টেস্টে এটি ৫-স্টার রেটিং পেয়েছ। সেফটি ফিচার হিসেবে এই গাড়িতে ডুয়াল এয়ারব্যাগ, ABS with EBD, কর্নার স্টেবিলিটি কন্ট্রোল এবং শক্তিশালী বডি স্ট্রাকচার দেওয়া হয়েছে। এক কথায় গাড়ির নিরাপত্তা ব্যবস্থা এতটাই সুরক্ষিত করা হয়েছে যে নিঃসন্দেহে গাড়ির যাত্রীরা নিশ্চিন্ত থাকতে পারব।

৫) আধুনিক ফিচার: আধুনিক ফিচার হিসেবে আরামদায়ক কেবিন দেওয়া হয়েছে এবং গাড়ির
ইনটেরিয়র প্রিমিয়াম ও আকর্ষণীয় করা হয়েছে।
ব্যবহার করা হয়েছে বড় টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, Apple CarPlay ও Android Auto সাপোর্ট, ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার এবং প্রিমিয়াম সিট ফিনিশ। পর্যাপ্ত লেগরুম ও হেডরুম, বড় বুট স্পেস থাকার কারণে দীর্ঘ যাত্রাতে যাত্রীরা স্বাচ্ছন্দ্য অনুভব করতে পারবেন।

৬) মাইলেজ ও রক্ষণাবেক্ষণ: এই গাড়িটির মাইলেজ অনেকটাই ভালো রয়েছে তার কারণ পেট্রোল ভেরি ফুয়েল ইফিসিয়েন্সি পাওয়া যায় খুব ভালো এছাড়া ডিজেল ভ্যারিয়েন্টে বেশি মাইলেজ পাওয়া যায়। অন্যদিকে সিএনজি অপশন থাকার জন্য মাইলেজ এর জন্য অনেকটাই খরচ কম হয়।

Tata Altroz স্পেসিফিকেশন:

ইঞ্জিন: ১১৯৯cc
পেট্রোল: ১.২ লিটার Revotron (প্রায় ৮৬-৮৮ PS ক্ষমতা সম্পন্ন
ডিজেল: ১.৫ লিটার Turbocharged Revotorq (প্রায় ৮৯-৯০ PS ক্ষমতা সম্পন্ন)
CNG: ১.২ লিটার (১২০০ cc)
ট্রান্সমিশন: ৫-স্পিড ম্যানুয়াল এবং ৬-স্পিড DCA (ডুয়াল ক্লাচ অটোমেটিক)

ডাইমেনশন: দৈর্ঘ্য: ৩৯৯০ mm, প্রস্থ: ১৭৫৫ mm, উচ্চতা: ১৫২৩ mm
হুইলবেস: ২৫০১ mm
গ্রাউন্ড ক্লিয়ারেন্স: ১৬৫ mm

নিরাপত্তা: ৬টি এয়ারব্যাগ (স্ট্যান্ডার্ড), ৫-স্টার ভারত NCAP রেটিং, ALFA আর্কিটেকচার

অভিনব ফিচার: ২৬.০৩ সেমি (১০.২৫ ইঞ্চি) টাচস্ক্রিন, ডিজিটাল ড্রাইভার ডিসপ্লে, ওয়্যারলেস চার্জার, ইলেকট্রিক সানরুফ, অটোমেটিক হেডল্যাম্প, রেইন-সেন্সিং ওয়াইপার

উপসংহার: আপনি যদি স্টাইল, সেফটি, পারফরম্যান্স এবং সাশ্রয়ী মূল্য সম্পন্ন চারচাকার খোঁজ করছেন আপনার জন্য সেরা অপশন হতে পারে Tata Altroz। প্রিমিয়াম হ্যাচব্যাক হিসেবে এই গাড়িটি নিঃসন্দেহে ভালো অপশন। ভবিষ্যতে এই মডেলের জনপ্রিয়তা আরও বাড়বে তাই দাম তখন বাড়তেও পারে এইজন্য আপনার যদি এখনই একটি চারজন কেনার ইচ্ছে থাকে তাহলে এই গাড়িটি আপনার পছন্দের তালিকায় রাখতে পারেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button