... (several lines of code) ...
MOBILE

লঞ্চ হচ্ছে একাধিক ফিচার সম্পন্ন OnePlus Ace 6 Ultra ফোন, অভিনব বৈশিষ্ট্য ও দাম জানুন বিস্তারিত!

OnePlus মোবাইল কোম্পানি সম্প্রতি নতুন OnePlus Ace 6 Ultra স্মার্টফোন লঞ্চ করেছে, যেটির মধ্যে একাধিক উন্নত ফিচার যুক্ত করা হয়েছে। 28 এপ্রিল ফোনটি পেশ করা হয়েছে। এই ফোনটির ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে বিস্তারিত জানতে হলে প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

বাজার মূল্য: ১৬জিবি র‍্যাম + ১টিবি স্টোরেজ দাম সহ চীনে ফোনটির প্রারম্ভিক দাম রয়েছে ৩,৪৯৯ ইউয়ান (CNY), যা ভারতীয় টাকায় ৩৯,৯৯০ টাকা।

চাহিদা ও জনপ্রিয়তা: উন্নত মানের বড় ব্যাটারির ফোন যারা খুজছেন তাদের জন্য এই ফোনটির চাহিদা খুবই থাকবে এছাড়া দুর্দান্ত পারফরম্যান্স ক্ষমতা সম্পন্ন এবং হেভি গেমিংয়ের জন্য উন্নত ডিসপ্লে দেওয়া হয়েছে যার জন্য এই ফোনটি। তারজন্য এই ফোনটি বর্তমান বাজারের অন্যান্য ফোনের সাথে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে বলে মনে করা হচ্ছে।

প্রধান বৈশিষ্ট্য গুলো সহজ ভাষায়:

১) ব্যাটারি: OnePlus Ace 6 Ultra ফোনটির সব থেকে বড় বৈশিষ্ট্য হলো এই ফোনের উন্নত মানের 8,600mAh ব্যাটারি। বর্তমান বাজারে থাকা বিভিন্ন মোবাইল কোম্পানি গুলোর মধ্যে এই ফোনটির মধ্যেই সব থেকে বড় মানের ব্যাটারি দেওয়া হয়েছে বলেই আপাতত জানা যাচ্ছে কোম্পানির তরফ থেকে। এরসঙ্গে ফোনটিতে যুক্ত করা হয়েছে 120W ফাস্ট চার্জিং সাপোর্ট সিস্টেম। এরপরে একবার ফুল চার্জ করলে প্রায় ৭ ঘন্টা পর্যন্ত গেমিং উপভোগ করতে পারবেন গ্রাহক। শুধু তাই নয়, 10 মিনিট চার্জ দিলেই ২ ঘন্টা পর্যন্ত গেমিং উপভোগ করা যাবে।

Read more: ভারতের বাজারে লঞ্চ হয়েছে BMW F 450 GS, দাম, ফিচার জানুন বিস্তারিত!

২) ডিসপ্লে: OnePlus Ace 6 Ultra ফোনটিতে দেওয়া হয়েছে 165Hz রিফ্রেশ রেট সাপোর্ট ক্ষমতা সম্পন্ন ডিসপ্লে। এই ডিসপ্লে 165fps পর্যন্ত গেমিং সাপোর্ট করার ক্ষমতা রাখে। এর পাশাপাশি 4,000Hz ইনস্ট্যান্ট টাচ স্যাপেলিং রেট দেওয়া হয়েছে। হ

৩) অন্যান্য বৈশিষ্ট্য: এই ফোনে Lingxi চিপের ব্যাবহার করা হয়েছে হবে। এছাড়া G2 Pro Wi-Fi চিপ এবং 360-ডিগ্রী অ্যান্টেনা যুক্ত করা হয়েছে। এর ফলে লো লেন্টেসি এবং স্টেবল কানেক্টিভিটির সুবিধা পাওয়া যাবে। এছাড়া ফোনে 1.5K BOE প্যানেল দেওয়া হয়েছে। এই ফোনে HDR10+, Dolby Vision এবং ফুল DCI-P3 কালার কভারেজ সাপোর্ট করা হয়েছে, এরফলে ভিজুয়াল এক্সপিরিয়েন্স ভালো উপভোগ্য হবে।

৪) নিরাপত্তা: OnePlus Ace 6 Ultra ফোনটিতে জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য IP66, IP68, IP69 এবং IP69K রেটিং দেওয়া হয়েছে। এছাড়া ফোনটিতে ইন-ডিসপ্লে আল্ট্রাসোনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ডুয়েল স্টিরিও স্পিকার যুক্ত করা হয়েছে।

৫) ক্যামেরা: এই ফোনে পেছনের ক্যামেরা হিসেবে দেওয়া হয়েছে Sony IMX906 সেন্সর, OIS সহ ৫০ মেগাপিক্সেল প্রধান ক্যামেরা এবং একটি ৮ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স। ফ্রন্ট ক্যামেরা হিসেবে দেওয়া হয়েছে ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

৬) প্রসেসর, র‍্যাম ও স্টোরেজ: ফোনটিতে ১২জিবি এবং ১৬জিবি LPDDR5X র‍্যাম এবং ২৫৬জিবি থেকে ১টিবি পর্যন্ত UFS 4.1 স্টোরেজ দেওয়া হয়েছে।
অর্থাৎ তিনটি ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে।
১২জিবি র‍্যাম + ২৫৬জিবি স্টোরেজ।
১৬জিবি র‍্যাম + ৫১২জিবি স্টোরেজ।
১৬জিবি র‍্যাম + ১টিবি স্টোরেজ
এছাড়া ফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৫০০ উন্নত প্রসেসর দেওয়া হয়েছে।

OnePlus Ace 6 Ultra স্পেসিফিকেশন:

ডিসপ্লে: ৬.৭৮-ইঞ্চি (17.22 cm) ফ্লেক্সিবল AMOLED ডিসপ্লে, ১৬৫Hz রিফ্রেশ রেট, 1.5K রেজোলিউশন

প্রসেসর: MediaTek Dimensity 9500 (3nm চিপসেট), অক্টা-কোর (4.21 GHz পর্যন্ত)।

র‍্যাম ও স্টোরেজ: ১২GB/১৬GB LPDDR5X RAM এবং ২৫৬GB/৫১২GB/১TB UFS 4.0 স্টোরেজ।

ক্যামেরা: পেছন ক্যামেরা ৫০MP, প্রধান সেন্সর + ৮MP আল্ট্রা-ওয়াইড সেন্সর (4K ভিডিও রেকর্ডিং সক্ষম)। ফ্রন্ট ক্যামেরা ১৬MP।

ব্যাটারি ও চার্জিং: বিশাল ৮৬০০ mAh ব্যাটারি, ১২০W সুপার VOOC ফাস্ট চার্জিং সাপোর্ট।

ওএস: Android 16-এর ওপর ভিত্তি করে ColorOS 16।

নিরাপত্তা ও অন্যান্য: IP69K রেটিং (ধুলো ও পানি প্রতিরোধক), আন্ডার-ডিসপ্লে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ডুয়াল স্টিরিও স্পিকার।কানেক্টিভিটি: 5G, Wi-Fi 7, ব্লুটুথ ৫.৪, NFC, USB Type-C।

উপসংহার: আপনি যদি হাই পারফরম্যান্স ক্ষমতা সম্পন্ন এবং হেমি গেমিং এর উপভোগ করার জন্য একটি ভালো মানের ফোন করছেন তাহলে আপনার জন্য সেরা পছন্দ হতে পারে OnePlus Ace 6 Ultra ফোনটি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button