মধ্যবিত্তদের জন্য একদম স্বল্প দামে পেয়ে যাবেন মোটরবাইক! Hero Glamour X দাম, ফিচার ও স্পেসিফিকেশন জানুন!
অনেক মধ্যবিত্ত পরিবার রয়েছে যাদের অনেকদিন ধরেই একটি বাইক কেনার স্বপ্ন থাকা সত্ত্বেও বাইকের দাম অনেকটা বেশি থাকায় স্বপ্নকে মনের মধ্যেই রেখে দিতে হয়। কিন্তু হিরো কোম্পানির নতুন একটি বাইক লঞ্চ হয়েছে যেটি খুবই সাশ্রয়ী মূল্যে আপনি পেয়ে যাবেন। ফ্রিজের থেকেও কম দাম দিয়ে আপনি কিনতে পারবেন এই বাইক। বর্তমানে কমিউটার মোটরসাইকেল এর জনপ্রিয়তা ও চাহিদা বাজারে খুব বেশি রয়েছে। বিশেষ করে দৈনন্দিন ব্যবহারের জন্য এইরকম মোটরসাইকেল খুবই ব্যবহার উপযোগী। প্রত্যেকটি সাধারণ মানুষ এমন একটি বাইক পছন্দ করেন, যেটি আরামদায়ক রাইড উপহার দেবে, পারফরম্যান্স ভালো নির্ভরযোগ্য এবং জ্বালানি সাশ্রয় হবে। সাধারণ মানুষের চাহিদার কথা মাথায় রেখে Hero MotoCorp বাজারে লঞ্চ করেছে তাদের আপডেটেড কমিউটার বাইক Hero Glamour X। আজকের এই প্রতিবেদনে এমনই একটি হিরো কোম্পানির নতুন বাইক নিয়ে আলোচনা করা হচ্ছে। আপনার যদি সামনে এমন কোন মোটরসাইকেল বা বাইক কেনার ইচ্ছে থাকে তাহলে সম্পূর্ণ প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়ে ফেলুন।
বাজার মূল্য: ২০২৫ সালে ভারতের বাজারে এই মডেলটি Drum ব্রেক ভ্যারিয়েন্টে দাম শুরু হয়েছিল ৮৯,৯৯৯ টাকা থেকে Disc ব্রেক ভ্যারিয়েন্টে প্রায় ৯৯.,৯৯৯ পর্যন্ত দাম রয়েছে। তবে এই দাম শহর ভেদে কিছুটা তারতম্য হতে পারে।
চাহিদা ও জনপ্রিয়তা: যেহেতু মধ্যবিত্ত একজন ব্যক্তির পক্ষে বাইক কেনার সময় সবথেকে যে তিনটি দিকে খেয়াল রাখতে হয়, সেটি হল জ্বালানি সাশ্রয়, দুর্দান্ত মাইলেজ এবং দুর্দান্ত পারফরম্যান্স ক্ষমতা। এই তিনটি বৈশিষ্ট্যই রয়েছে হিরো মোটকর্প এর নতুন বাইকটিতে। আশা করা যাচ্ছে, এই বাইকটি সাধারণ মানুষের প্রত্যাশা ও চাহিদা পূরণ করতে পেরেছে এবং আগামীতে পারবে।
প্রধান বৈশিষ্ট্য গুলো সহজ ভাষায়:
ডিজাইন: Hero Glamour X এই বাইকটির ফুয়েল ট্যাংকে নতুন গ্রাফিক্স ব্যবহার করা হয়েছে যেটি এই বাইকটিকে আরো স্পোটি ও আকর্ষণীয় লুক এনে দিয়েছে। ব্যক্তির সামনের হেড ল্যাম্পের নকশা আগের তুলনায় অনেক আধুনিক করা হয়েছে যার ফলে রাতের অন্ধকারে দিনের আলোর মতো দৃশ্যমানতা থাকবে। অ্যালয় হুইল ও স্লিম টেল ল্যাম্প বাইকটিকে একটি প্রিমিয়াম লুক ক্রিয়েট করেছে।
আরোও পড়ুন: স্কুটারের বাজারে এবার খেল দেখাবে Yamaha Motor! একবার ফুল চার্জ করলেই ১৬৯ কিমি দীর্ঘ পথ যাত্রা। দাম ও অন্যান্য ফিচার, স্পিসিফিকেশন জেনে নিন।
ইঞ্জিন দক্ষতা: ভালো ইঞ্জিন পারফরম্যান্স দেওয়ার জন্য এই বাইকটিতে ব্যবহার করা হয়েছে ১২৪.৭ সিসি সিঙ্গেল সিলিন্ডার, এয়ার কুলড ইঞ্জিন। যেটি শহরের ট্রাফিকে এবং হাইওয়েতে স্থিতিশীল ও আরামদায়ক পারফরম্যান্স দিতে সক্ষম। আধুনিক ফুয়েল ইনজেকশন প্রযুক্তি কাজে লাগানোর জন্য জার্মানি দক্ষতা আগের সিরিজের তুলনায় অনেক বেশি উন্নত হয়েছে।
মাইলেজ: মাইলেজের দিক থেকে Hero Glamour X দুর্দান্ত। এর কারণ দীর্ঘ যাত্রীদের দৈনন্দিন ব্যবহারের জন্য এছাড়া দীর্ঘ যাতায়াতে খুব কম খরচ হয় জ্বালানি জন্য। এর ফলে অনেকটি খরচ সাশ্রয় করা যায়।
নতুনত্ব বৈশিষ্ট্য: Hero Glamour X বাইকে আধুনিক ফিচার হিসেবে ব্যবহার করা হয়েছে আধুনিক ডিজিটাল-অ্যানালগ ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, এরফলে স্পিড, ফুয়েল লেভেল ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য সহজেই দেখতে পাওয়া যাবে। এছাড়াও ব্যবহার করা হয়েছে সাইড-স্ট্যান্ড ইঞ্জিন কাট-অফ সিস্টেম। কিছু ভ্যারিয়েন্টে ইউএসবি চার্জিং পোর্টের সুবিধা দেওয়া হয়েছে। এরফলে স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য বাইকটি আরও ব্যবহার উপযোগী হয়ে উঠেছে।
Hero Glamour X স্পেসিফিকেশন টেবিল:
ইঞ্জিন টাইপ: Air Cooled, 4-Stroke, SI ইঞ্জিন।
ডিসপ্লেসমেন্ট: ১২৪.৭ সিসি (124.7 cc)
সর্বোচ্চ শক্তি: ১১.৪ – ১১.৫ PS @ ৮২৫০ rpm
সর্বোচ্চ টর্ক: ১০.৫ Nm @ ৬৫০০ rpm
গিয়ারবক্স: ৫-স্পিড ম্যানুয়াল
মাইলেজ: ৬৫ কিমি/লিটার
ফুয়েল ট্যাঙ্ক ক্ষমতা: ১০ লিটার
ব্রেক: (সামনে/পিছনে)
ডিস্ক/ড্রাম: (টপ ভেরিয়েন্ট), ড্রাম/ড্রাম (বেস)
সাসপেনশন: (সামনে) টেলিস্কোপিক ফর্কস
সাসপেনশন: (পিছনে) ৫-ধাপ অ্যাডজাস্টেবল হাইড্রোলিক শক অ্যাবজর্বার
কার্ব ওজন: ১২৭ কেজি
সিটের উচ্চতা: ৭৯০ মিমি (790 mm)
উপসংহার: আপনি যদি সাশ্রয়ী মূল্যের মধ্যে আধুনিক স্টাইলিশ প্যাটার্নের, নির্ভরযোগ্য ইঞ্জিন পারফরম্যান্স ক্ষমতা সম্পন্ন, দুর্দান্ত মাইলেজ এবং দৈনন্দিন ব্যবহারের উপযোগী, আরামদায়ক রাইডিং অনুভূতি পাওয়ার জন্য সব থেকে পারফেক্ট হতে পারে আপনার জন্য Hero Glamour X। ভারতের কমিউটার বাইকের বাজারে হিরো মোটোকর্পের তরফ থেকে এই নতুন লঞ্চ হওয়া বাইকটির বাজারে নিজের অবস্থান শক্তিশালী করেছে। আপনার যদি কমদামের মধ্যে একটি ভাল মানের বাইক কেনার ইচ্ছে থাকে তাহলে অবশ্যই এই বাইকটি আপনার পছন্দের তালিকায় রাখতে পারেন।