motorcycles

স্কুটারের বাজারে এবার খেল দেখাবে Yamaha Motor! একবার ফুল চার্জ করলেই ১৬৯ কিমি দীর্ঘ পথ যাত্রা। দাম ও অন্যান্য ফিচার, স্পিসিফিকেশন জেনে নিন।

বর্তমান সময়ে পেট্রোল ও ডিজেলের দাম যেভাবে বাড়ছে তার জন্য ইলেকট্রিক স্কুটারের চাহিদা মাত্র তিরক্ত বাড়ছে। আর এই ইলেকট্রিক স্কুটারের বাজারে ইয়ামাহা নতুন লঞ্চ করেছে এমন একটি স্কুটার যেটি একবার ফুল চার্জ এ দীর্ঘ পথ যাত্রা করতে সক্ষম। আপনারাও যদি এটা ইলেকট্রিক স্কুটার কিনার ইচ্ছে থেকে থাকে তাহলে এই স্কুটারটির বৈশিষ্ট্য গুলো একবার দেখে নেওয়া অবশ্যই দরকার। জাপানি সংস্থা হল ইয়ামাহি, এই প্রথম তাদের প্রথম ইলেকট্রিক স্কুটার ‘ইসি-০৬’ (EC-06) লঞ্চ করা হলো। পরিবেশবান্ধব এবং দীর্ঘ যাত্রার জন্য এ স্কুটারটি সম্পর্কে আরও বিস্তারিত জেনে নেওয়া যাক। 

বাজার মূল্য: Yamaha Motor এই নতুন স্কুটারের এক্স শোরুম দাম রাখা হয়েছে ১ লক্ষ ৬৭ হাজার ৬০০ টাকা। 

জনপ্রিয়তা ও চাহিদা : পেট্রোল ডিজেলের দাম বাড়ার জন্য ইলেকট্রিক স্কুটারের চাহিদা বর্তমানে খুবই বেড়েছে। শুধু তাই নয় পরিবেশ বান্ধব হওয়ার জন্য ইলেকট্রিক স্কুটারের জনপ্রিয়তা অনেক হারে বৃদ্ধি পেয়েছে। আর এই জন্য অভিনব কোম্পানির তরফ থেকে অভিনব প্রযুক্তি সম্পন্ন ইলেকট্রিক স্কুটার লঞ্চ করা হচ্ছে। জাপানের ইয়ামাহা কোম্পানি তাদের প্রথম ইলেকট্রিক স্কুটার লঞ্চ করেছে, আশা করা হচ্ছে এই স্কুটার গ্রাহকদের সকল রকম প্রত্যাশা পূরণ করবে। যেহেতু এই কোম্পানির অন্যান্য মডেল গুলোর চাহিদা বর্তমানে অনেক রয়েছে এবং সেগুলি অনেকটাই অভিনব ও নতুনত্ব ফিচার দ্বারা তৈরি করা হয়েছে। তাই মনে করা হচ্ছে নতুন লঞ্চার স্কুটারটিও সকল গ্রাহকদের চাহিদা অনুযায়ী তৈরি করা হয়েছে। 

প্রধান বৈশিষ্ট্য গুলো সহজ ভাষায়: 

ব্যাটারি : Yamaha Motor এই নতুন লঞ্চার স্কুটারটিতে রয়েছে ৪ কিলোওয়াট আওয়ারের (kWh) একটি ফিক্সড ব্যাটারি সেটআপ। ব্যাটারির সাথে যুক্ত করা হয়েছে ইন্টেরিয়র পারমানেন্ট ম্যাগনেট সিনক্রোনাস মোটর। এই মোটর থেকে সর্বোচ্চ ৬.৭ কিলোওয়াট শক্তি এবং ২৬ এনএম টর্ক উৎপন্ন হয়। এরফলে একবার ফুল চার্জে স্কুটারটি ১৬৯ কিলোমিটার পর্যন্ত যাত্রা করতে সক্ষম। সর্বোচ্চ গতিবেগ থাকছে ঘণ্টায় ৭৯ কিমি। সাধারণ হোম প্লাগ ব্যবহার করেই ব্যাটারিটি চার্জ দেওয়া যাবে। সম্পূর্ণ চার্জ হতে সময় লাগবে প্রায় ৮ ঘণ্টা।

আরোও পড়ুন : TVS Apache RTR 160 Hybrid vs Bajaj Pulsar N160 মাইলেজ বা ইঞ্জিন পারফরমেন্সের দিক থেকে কোন বাইকটি সবথেকে উৎকৃষ্ট?

ব্রেকিং সিস্টেম : স্কুটারটি চালানোর সময় চালক যাতে নিরাপত্তার দিকটি ঠিক রাখতে পারে তার জন্য স্কুটারের দুই জায়গাতেই দেওয়া রয়েছে 200 মিমি ব্রেক ডিস্ক এবং কম্বি ব্রেক সিস্টেম। এছাড়াও সামনের দিকে রয়েছে টেলিস্কোপিক ফর্ক এবং পিছনে দিকে দেওয়া হয়েছে কয়েল স্প্রিং সাসপেনশন। এর ফলে ভাঙাচোরা রাস্তায়ও খুব সহজেই স্কুটারটি চালানো যাবে। খুব সরু জায়গায় গাড়ি পার্কিং এর জন্য দেওয়া হয়েছে রিভার্স মোড। এছাড়াও তিনটি রাইডিং মোড দেওয়া রয়েছে সেগুলো হল ইকো, স্ট্যান্ডার্ড এবং পাওয়ার। চালক তার নিজের সুবিধার মতন যে কোন রাইডিং মোডে গাড়ি চালাতে পারবেন। 

অন্যান্য ফিচার : এই স্কুটারটিতে আধুনিক ফিচার হিসেবে যুক্ত করা হয়েছে  রঙিন এলসিডি ডিসপ্লে। এই ডিসপ্লেতে গাড়ির স্পিড, ব্যাটারির চার্জ এবং কানেক্টিভিটি সংক্রান্ত তথ্য উল্লেখ করা থাকবে। গাড়ির সামনে ও পিছনে দেওয়া রয়েছে শক্তিশালী এলইডি লাইট। এর ফলে অন্ধকার রাতেও সমান দৃশ্যমানতা দেবে। 

ইসি-০৬’ EC-06 স্পেসিফিকেশন টেবিল : 

ব্যাটারি ক্ষমতা৪ কিলোওয়াট-ঘণ্টা (4 kWh), লিথিয়াম-আয়ন [১.৫.৪]
সার্টিফাইড রেঞ্জ১৬৯ কিমি
সর্বোচ্চ গতি৭৯ কিমি/ঘণ্টা
মোটর টাইপIPMSM 
পিক পাওয়ার৬.৭ কিলোওয়াট (৯.১ bhp) 
টর্ক২৬ নিউটন মিটার (26 Nm)
চার্জিং সময়০-৮০% চার্জ হতে ৮ ঘণ্টা এবং ফুল চার্জ হতে ১০ ঘণ্টা লাগে
কার্ব ওয়েট১৩২ কেজি
ব্রেকিং সিস্টেমডাবল ডিস্ক ব্রেক (২০০ মিমি) এবং CBS
স্টোরেজ২৪.৫ লিটার (সিটের নিচে)
লাইটিংসম্পূর্ণ এলইডি (হেডল্যাম্প, টেইল ল্যাম্প এবং ইন্ডিকেটর) 

উপসংহার : আপনি যদি উন্নত ব্যাটারি চালিত, পরিবেশ বান্ধব, এবং ধুলোবালি জল থেকে সুরক্ষা প্রদানকারী একটি ইলেকট্রিক স্কুটার কিনতে ইচ্ছুক থাকেন বা চিন্তা-ভাবনা করেছেন তাহলে আপনার জন্য একদম সঠিক পদক্ষেপ হবে Yamaha কোম্পানির নতুন লঞ্চ হওয়া এ স্কুটারটি কেনার। একবার চার্জ করলে ১৬৯ কিমি যাত্রা অতিক্রম করার ক্ষমতা তার সাথে বাজেট ফ্রেন্ডলি এবং শহরের মধ্যে দৈনন্দিন যাতায়াতের জন্য আরামদায়ক অনুভূতি উপভোগ করার মত স্কুটার হল এই ইসি-০৬ EC-06 স্কুটারটি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button