SCHOLARSHIP

ছাত্র-ছাত্রীদের জন্য সুখবর! ৬০০০ টাকা স্কলারশিপ এর সুযোগ, জানুন আবেদন পদ্ধতি অন্যান্য তথ্য।

রাজ্য সরকার থেকে শুরু করে কেন্দ্রীয় সরকার বিভিন্ন প্রকল্পের সাথে সাথে মেধাবী ও অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া পড়ুয়াদের জন্য স্কলারশিপের ব্যবস্থা করে থাকেন। শুধুমাত্র সরকারি স্কলারশিপ নয়, কিছু বেসরকারি সংস্থান পড়ুয়াদের জন্য স্কলারশিপ ব্যবস্থার চালু করেছেন তার মধ্যে একটি হল সমাজসেবী সংস্থা কাইন্ড সার্কেল স্কলারশিপ। এই স্কলারশিপের মাধ্যমে একজন পড়ুয়া ৬ হাজার টাকা পর্যন্ত স্টাইপেন্ড পাওয়ার সুযোগ পাবেন। আপনিও যদি একজন পড়ুয়া হয়ে থাকেন তাহলে এই স্কলারশিপ সংক্রান্ত তথ্য বিস্তারিত জেনে নিন এই প্রতিবেদনের মাধ্যমে।

সমাজসেবী সংস্থা কাইন্ড সার্কেল একটি অন্যতম বেসরকারি সংগঠন, যেটি মেধাবী ও অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া পড়ুয়াদের পড়াশোনাকে প্রাধান্য দেওয়ার জন্য এবং ভবিষ্যতে ক্যারিয়ার গঠন করার জন্য স্কলারশিপ ব্যবস্থা চালু করেছেন। প্রত্যেক বছর এই সংস্থান আর্থিক সহায়তা প্রদান করে থাকেন। যোগ্য পড়ুয়ারা এই স্কলারশিপের মাধ্যমে উচ্চশিক্ষা গ্রহণ করার পথ আরো সহজ করতে পেরেছে এবং ভবিষ্যতে নিজের ক্যারিয়ার গঠন করার সুযোগ খুঁজে পেয়েছে।

উদ্দেশ্য: যে সমস্ত মেধাবী পড়ুয়া রয়েছে যাদের পারিবারিক আর্থিক অবস্থা ততটা উন্নত নয় এবং তার জন্য উচ্চশিক্ষা বাধা হয়ে দাঁড়ায়। সেই সমস্ত পড়ুয়াদের উচ্চশিক্ষা গ্রহণের স্বপ্ন যাদের মাঝপথে থমকে না দাঁড়ায় তার জন্যই সমাজসেবী সংস্থা কাইন্ড সার্কেল এই স্কলারশিপ চালু করেছেন।

বৃত্তির পরিমাণ: উচ্চ শিক্ষা গ্রহণের জন্য ৬ হাজার টাকা পর্যন্ত বৃত্তি প্রদান করা হয়।

আবেদনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা:
১) পড়ুয়াকে অবশ্যই ভারতের স্থায়ী বাসিন্দা হতে হবে।
২) প্রথম শ্রেণী থেকে স্নাতকোত্তর ডিগ্রী পর্যন্ত আবেদন করা যায়।
৩) পূর্ববর্তী পরীক্ষায় অন্তত ৬০ শতাংশ নাম্বার পেতে হবে।
৪) পরবর্তী শ্রেণীতে ভর্তি হওয়ার রশিদ থাকতে হবে তবে আবেদন করা যাবে।
৫) পারিবারিক বার্ষিক আয় ছয় লক্ষ টাকার মধ্যে হতে হবে।

আরোও পড়ুন: লঞ্চ হতে চলেছে ৩৫০ স্পিড সহ ট্রায়াম্ফের ৬টি নতুন ৩৫০সিসি মোটরসাইকেল! বৈশিষ্ট্য ও দাম সম্পর্কে জানুন।

আবেদন প্রক্রিয়া: সম্পূর্ণ অনলাইন মাধ্যমে আবেদন করতে হবে এবং তার জন্য পড়ুয়াকে Buddy4Study এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এরপর যদি আপনি প্রথম হয়ে থাকেন তাহলে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের জন্য প্রয়োজন হবে বৈধ ইমেইল আইডি এবং একটি মোবাইল নাম্বারের। রেজিস্ট্রেশনের পর প্রযুক্তি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। লগইন করার পর যে আবেদন পত্র দেখবেন সেখানে আপনার ব্যক্তিগত তথ্য ও শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে ব্যাংক ডিটেলস সমস্ত সঠিকভাবে ইনপুট করুন এবং তার সাথে উল্লেখিত ডকুমেন্ট প্ল্যান করে আপলোড করুন। সবশেষে সবকিছু মিলিয়ে নিয়ে সাবমিট করুন এবং একটি একনলেজমেন্ট আইডি নাম্বার কবে প্রিন্ট করে রাখুন ভবিষ্যতের সংরক্ষণের জন্য।

প্রয়োজনীয় ডকুমেন্ট:
১) আবেদনকারীর আইডি প্রুফ হিসাবে আধার কার্ড বা ভোটার কার্ড
২) পূর্ববর্তী ক্লাস এইট এর রেজাল্ট বা সার্টিফিকেট
৩) নতুন শ্রেণীতে ভর্তি হওয়ার রশিদ
৪) পারিবারিক বার্ষিক আয়ের সার্টিফিকেট
৫) ব্যাংকের বইয়ের প্রথম পাতার জেরক্স
৬) বয়সের প্রমাণপত্র
৭) পাসপোর্ট সাইজ ফটো

আবেদনের সময়সীমা: আবেদন প্রক্রিয়া বর্তমানে চলছে এবং আবেদনের শেষ সময় ১৫ এপ্রিল। যে সমস্ত মেধাবী ও আর্থিকভাবে পিছিয়ে থাকা পড়ুয়ারা রয়েছেন যাদের যোগ্যতা রয়েছে এই স্কলারশিপ এ আবেদন করার মতন তারা অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে উল্লেখিত নিয়ম অনুসরণ করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন এবং যদি কোন রকম সমস্যা হয় তাহলে info@buddy4study.com ইমেইল করে সমস্যার সমাধান করতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button