FOR WHEELER

খুব শীঘ্রই লঞ্চ হতে চলেছে, ৮ টি নতুন ডিজেলSUV! দেখে নিন প্রত্যেকটির ফিচার এবং দাম।

আপনি যদি সম্প্রতি কোন নতুন মডেলের ডিজেল SUV কেনার প্রস্তুতি নিচ্ছেন, তাহলে আপনার জন্য সুখবর এমজি ম্যাজেস্টর থেকে শুরু করে মাহিন্দ্রা স্করপিও-এন ফেসলিফ্ট এর মতন নতুন মডেলের 8 টি ডিজেল SUV লঞ্চ হতে চলেছে খুব শীঘ্রই। আজকের এই প্রতিবেদনে প্রত্যেকটির অভিনব বৈশিষ্ট্য এবং দাম সম্পর্কিত তথ্য তুলে ধরা হলো।

যদিও বর্তমানে ডিজেল এসইউভির চাহিদা কমে যাচ্ছে তবে এখনো ডিজেল এসইউভি নির্মাণ সংস্থারা সম্পূর্ণ বন্ধ করে দেননি এই মডেলের গাড়ি তৈরি করা। আগামী দিনে দেশের বেশকিছু গাড়ি নির্মাতা সংস্থার নতুন মডেলের ডিজেল এসইউবি লঞ্চ করতে চলেছে। বাজারে আসতে চলেছে মোট আটটি নতুন মডেলের এসইউভি।
চলুন প্রত্যেকটির বিবরণ সম্পর্কে বিস্তারিত তথ্য দেখে নেওয়া যাক:

১) এমজি ম্যাজেস্টর: এপ্রিল মাসেই আসতে চলেছে এই ডিজেল চালিত এসইউভিটি। এই গাড়িটির ডিজাইন এতটাই আকর্ষণীয় করা হয়েছে যে বড় SUV গুলোর মধ্যে এটি অন্যতম ভূমিকা রাখে। এই মাসের শেষের দিকে এই গাড়িটি আনুষ্ঠানিকভাবে লঞ্চ করা হবে বলে জানা যাচ্ছে। ডেলিভারি বুকিং করা যাবে মে মাস থেকে।

মূল্য: গাড়িটির দাম রাখা হয়েছে ৫০ লক্ষের কাছাকাছি।

অভিনব ফিচার:

ইঞ্জিন: এই SUV-টির হুডের নিচে দেওয়া হয়েছে একটি ২.০-লিটার টুইন টার্বো ডিজেল ইঞ্জিন। যেটি, ২১৩ বিএইচপি এবং ৪৭৯ এনএম টর্ক উৎপন্ন করার ক্ষমতা রাখে। ইঞ্জিনের সাথে যুক্ত করা হয়েছে একটি ৮-স্পিড অটোমেটিক গিয়ারবক্স।

অন্যান্য বৈশিষ্ট্য: উন্নত ফিচার হিসেবে এতে রয়েছে একটি ১২.৩-ইঞ্চি টাচস্ক্রিন, জেবিএল সাউন্ড সিস্টেম, প্যানোরামিক সানরুফ, ৩৬০-ডিগ্রি ক্যামেরা এবং লেভেল ২ এডিএএস ইত্যাদি।
জানা যাচ্ছে এই গাড়িটি লঞ্চ হওয়ার পর প্রথম প্রতিদ্বন্দ্বী হিসেবে টয়োটা ফরচুনার থাকবে।

২) মাহিন্দ্রা স্করপিও-এন ফেসলিফ্ট: এই গাড়িটি আগস্ট মাসের দিকে লঞ্চ হওয়ার কথা রয়েছে।

অভিনব বৈশিষ্ট্য:
ডিজাইন: এই গাড়িটির ডিজাইন এতটাই আকর্ষণীয় করা হয়েছে যেটি ইয়ং জেনারেশন থেকে শুরু করে সমস্ত জেনারেশন কে আকর্ষিত করবে।

নতুনত্ব ফিচারের মধ্যে এই গাড়িটিতে থাকছে নতুন গ্রিল, আরও মসৃণ এলইডি হেডল্যাম্প, আপডেটেড বাম্পার এবং নতুন ১৯-ইঞ্চি অ্যালয় হুইল। অন্যদিকে ইন্টারনাল ফিচার হিসাবে গাড়িতে রয়েছে একটি বড় ১০.২৫-ইঞ্চি টাচস্ক্রিন, ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, প্যানোরামিক সানরুফ এবং ADAS।

ইঞ্জিন: এই গাড়িতে ২.২-লিটার mHawk ডিজেল ইঞ্জিন দেওয়া রয়েছে আগের মতন। অর্থাৎ ইঞ্জিনের দিক থেকে কোনো পরিবর্তন আনা হয়নি।

মূল্য: গাড়িটির দাম রয়েছে ১৪ থেকে ২৬ লক্ষ টাকার মধ্যে।

৩) মাহিন্দ্রা স্করপিও ক্লাসিক ফেসলিফ্ট :

ডিজাইন: এই বছরের শেষের দিকে গাড়িটি লঞ্চ হওয়ার কথা রয়েছে। গাড়িটির বাহ্যিক গঠন এবং ফিচার পরিবর্তন আনা হয়েছে। ডিজাইনের দিক থেকে এতে যুক্ত করা হয়েছে নতুন এলইডি ডিআরএল, একটি আপডেটেড গ্রিল, পরিমার্জিত বাম্পার, নতুন অ্যালয় হুইল এবং সামান্য আপডেটেড টেইল ল্যাম্প।

গাড়িটির অভ্যন্তরীণ গঠনে উন্নত ইনফোটেইনমেন্ট সিস্টেম এবং উন্নত ফিট ও ফিনিশ দেওয়া হয়েছে।

ইঞ্জিন: গাড়িতে আগের মতনই ১৩০ পিএস এবং ৩০০ এনএম টর্ক উৎপাদনকারী ২.২-লিটার ডিজেল ইঞ্জিন দেওয়া হয়েছে। ইঞ্জিন শুধুমাত্র ম্যানুয়াল গিয়ারবক্সের সাথে যুক্ত করা হয়েছে।

মূল্য: গাড়িটির দাম রয়েছে ১৩ থেকে ১৮ লক্ষ টাকার মধ্যে।

৪) মাহিন্দ্রা থার রক্স: এই গাড়িটিকে এমনভাবে আপডেট করা হয়েছে যাতে আগের থেকে আরও কম দামে গাড়িটি কিনতে পারেন ক্রেতারা।

ইঞ্জিন: নতুন মডেলের গাড়িতে ১.৫-লিটার ডিজেল দেওয়া হয়েছে। ছোট ডিজেল ইঞ্জিন হওয়ার জন্য জ্বালানি খরচ অনেকটাই সাশ্রয় হবে। এই গাড়িটির অন্যতম প্রতিদ্বন্দ্বী হয়ে উঠবে
হুন্ডাই ক্রেটা, কিয়া সেলটস, টাটা সিয়েরা ও অন্যান্য মিড-সাইজ এসইউভিগুলো।

মূল্য: গাড়িটির দাম ১২ থেকে ১৬ লক্ষ টাকার মধ্যে থাকবে। যদিও গাড়িটির আনুষ্ঠানিক লঞ্চ এখনো কবে হবে বলা হয়নি তবে ২০২৬ এর মধ্যেই লঞ্চ হবে বলে মনে করা হচ্ছে।

৫) নতুন কিয়া সেলটস: কিয়া গাড়ি নির্মাণ সংস্থা সম্প্রতি নতুন প্রজন্মের সেলটস লঞ্চ করেছে, যেটি এই বছরের মাঝামাঝি সময়ে লঞ্চ হওয়া সম্ভাবনা রয়েছে।

ইঞ্জিন: এতে ১.৫-লিটার ডিজেল ইঞ্জিন দেওয়া হয়েছে যেগুলি অটোমেটিক গিয়ার বক্সের সঙ্গে যুক্ত থাকবে।

অভিনব ফিচার: হেড-আপ ডিসপ্লে, ড্যাশক্যামের মতো উন্নত ফিচারের পাশাপাশি ADAS, ভেন্টিলেটেড সিট, প্যানোরামিক সানরুফের মতন ফিচারগুলো দেওয়া হয়েছে।

মূল্য: দাম সম্ভবত ২০ লক্ষ টাকার বেশি হবে।

৬) নতুন প্রজন্মের টয়োটা ফরচুনার:
এই গাড়িটি ২০২৬ সালের শেষের দিকে লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে। কোম্পানির তথ্য অনুযায়ী জানা যাচ্ছে গাড়িটি আপডেটেড IMV ল্যাডার-ফ্রেম প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে নির্মাণ করা হয়েছে।

ডিজাইন: গাড়িটি নতুন স্টাইলের তৈরি হচ্ছে যার ফলে ইয়ং জেনারেশনকে খুবই আকর্ষিত করবে।

নতুন ফিচার: অভিনব বৈশিষ্ট্য গুলো হলো বড় ১৯-ইঞ্চি অ্যালয় হুইল, নতুন বাম্পার। অভ্যন্তরীণ আপডেট হিসাবে দেওয়া হয়েছে গাড়িটিতে একটি বড় টাচস্ক্রিন, নতুন স্টিয়ারিং হুইল এবং প্যানোরামিক সানরুফ ও এডিএএস-এর মতো আরও কিছু প্রিমিয়াম ফিচার।

ইঞ্জিন: আগের মতন ২.৮-লিটার ডিজেল ইঞ্জিন দেওয়া হয়েছে।

মূল্য: দাম শুরু প্রায় ৩৬ লক্ষ টাকা থেকে, তবে ভ্যারিয়েন্ট অনুযায়ী ৫০ লক্ষ টাকা বা তারও বেশি হতে পারে।

৭) নতুন প্রজন্মের টয়োটা হাইল্যাক্স: ২০২৬ সালের শেষের দিকে নতুন প্রজন্মের টয়োটা হিলাক্স লঞ্চ হতে পারে। এই গাড়িটির আপডেটেড ভার্সন আইএমভি প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে।

ইঞ্জিন: ২.৮-লিটার ডিজেল ইঞ্জিনটি ব্যবহার করা হয়েছে। ই ব্যবহৃত হতে থাকবে।

মূল্য: গাড়িটির দাম ৩৫ থেকে ৪০ লক্ষ টাকার মধ্যে হওয়ার সম্ভবনা রয়েছে।

৮) স্কোডা কোডিয়াক ডিজেল: 2026 এর দ্বিতীয়ার্ধ লঞ্চ হতে পারে স্কোডা।
চেক গাড়ি নির্মাতা স্কোডা ভারতে পুনরায় ডিজেল ইঞ্জিন চালু করার কথা ভেবেছে। ২০২৬ এর ই মধ্যেই একটি লঞ্চ হবে।

ইঞ্জিন: গাড়িটিতে ২.০-লিটার টিডিআই ডিজেল ইঞ্জিন দেওয়া হয়েছে। ইঞ্জিনের সাথে একটি অটোমেটিক গিয়ারবক্স ও অল-হুইল ড্রাইভ (AWD) সিস্টেম যুক্ত করা হয়েছে।

মূল্য: কোডিয়াক ডিজেলের দাম শুরু হয়েছে ৩৫ থেকে ৪০ লক্ষ টাকার মধ্যে।

আজকের এই প্রতিবেদনে আটটি নতুন আপডেটেড ডিজেল SUV সম্পর্কে তথ্য দেওয়া হল যেগুলি ২০২৬ এর বিভিন্ন সময়ে লঞ্চ হওয়ার কথা রয়েছে। প্রত্যেকটি সংস্করণ অভিনব বৈশিষ্ট্য সাথে আপডেট করা হয়েছে। আপনি যদি সম্প্রতি একটি অভিনব বৈশিষ্ট্যের সাথে আপনার বাজেট ফ্রেন্ডলি দামে ডিজেল SUV কিনতে চাইছেন তাহলে এই গুলোর মধ্যে যে কোন একটি আপনার পছন্দের তালিকায় রাখতে পারেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button