লঞ্চ হয়ে গেলো 7000mAh ব্যাটারি, 144Hz স্ক্রিন এবং 50MP ক্যামেরা সহ realme C100 5G স্মার্টফোন, অভিনব বৈশিষ্ট্য ও দাম সম্পর্কে বিস্তারিত জানুন

বিভিন্ন মোবাইল কোম্পানিগুলো আরও নিত্য নতুন অভিনব ফিচার সম্পন্ন মোবাইল লঞ্চ করার চিন্তাভাবনা করছেন আর বর্তমান প্রজন্মের চাহিদাকে মাথায় রেখে realme কোম্পানিও একটি দুর্দান্ত ফিচারসম্পন্ন ফোন লঞ্চ করেছে সম্প্রতি। যার নাম realme C100 5G। আপনিও যদি উন্নত ব্যাটারি ব্যাকআপ সম্পন্ন এবং উন্নত মানের ক্যামেরা ও ডিসপ্লে সম্পূর্ণ ফোন কেনার জন্য ভেবে থাকেন তাহলে এই ফোনটি আপনার পছন্দের তালিকায় রাখতে পারেন। দেখে নেওয়া যাক এই ফোনটির বৈশিষ্ট্য স্পেসিফিকেশন এবং দাম সংক্রান্ত অন্যান্য তথ্য। সম্পূর্ণ তথ্য জানতে হলে প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়ে ফেলুন।
বাজার মূল্য: থাইল্যান্ডে realme C100 5G ফোনটি 4GB RAM এবং 6GB RAM এই দুটি স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে। এই ফোনটির দাম রয়েছে থাইল্যান্ডের টাকা অনুযায়ী 6999 থাই ভাট। অন্যদিকে ভারতীয় কারেন্সি অনুযায়ী এই ফোনটির দাম রয়েছে প্রায় 19,900 টাকা। অর্থাৎ 20 হাজার টাকা আপনার বাজেট থাকে তাহলে তার মধ্যেই আপনি দুর্দান্ত ফিচার সম্পন্ন ফোন পেয়ে যাচ্ছেন।
চাহিদা ও জনপ্রিয়তা: বর্তমানে বড় ব্যাটারি সম্পন্ন এবং ব্যাটারি ব্যাকআপ উন্নত মানের এমন ফোনের চাহিদা ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে। এছাড়া হেভি গেমিং এর জন্য ভালো পারফরম্যান্স ক্ষমতা সম্পন্ন ডিসপ্লে রয়েছে এমন ফোনের চাহিদা বাজারে রয়েছে। আর সেই চাহিদার কথা মাথায় রেখেই realme কোম্পানি তরফ থেকে এই ফোনটি লঞ্চ করা হয়েছে। আশা করা যায় এই ফোনটি ইয়ং জেনারেশন থেকে শুরু করে মধ্যবয়স্ক ব্যক্তিদের সবারই পছন্দের হবে।
প্রধান বৈশিষ্ট্য গুলো সহজ ভাষায়:
১) কালার অপশন: আপাতত দুটি কালারে এই ফোনটি পাওয়া যাচ্ছে। একটি হলো Blooming Purple এবং অন্যটি হলো Sprouting Green।
২) ডিসপ্লে: realme C100 5G ফোনে 1570 × 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্ট সিস্টেম সম্পন্ন 6.8-ইঞ্চির এইচডি+ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। জানা যাচ্ছে, এই ফোনের স্ক্রিনে ওয়াটার ড্রপ নচ স্টাইল দেওয়া হয়েছে এবং এই স্ক্রিন LCD প্যানেল দিয়ে তৈরি করা হয়েছে। যেটি 144Hz রিফ্রেশ রেট, 180Hz টাচ স্যাম্পেলিং রেট এবং 900nits ব্রাইটনেস দেওয়ার ক্ষমতা রাখে। এছাড়াও অভিনব ফিচার হিসেবে এই ডিসপ্লেতে Smart Touch 2.0 ফিচার যুক্ত করা হয়েছে। এরপরে দীর্ঘক্ষণ কোন ফোন ব্যবহার করলেও চোখে কোনো রকম ক্ষতি হবে না।
৩) অপারেটিং সিস্টেম, প্রসেসর এবং RAM: realme C100 5G ফোনটি Android 16 বেসড Realme UI 7.0 অপারেটিং সিস্টেম দ্বারা কাজ করবে। প্রসেসিঙের জন্য এই ফোনে 2.4GHz ক্লক স্পীডযুক্ত MediaTek Dimensity 6300 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। সুন্দর গ্ৰাফিক্সের জন্য এই ফোনে ARM Mali-G57 Gpu সিস্টেম দেওয়া হয়েছে।
৪) ক্যামেরা: প্রত্যেকটি ফোনের ক্যামেরা কেমন হয়েছে সেটা দেখে নেওয়া খুব দরকার কারণ বর্তমান সময়ে ফটোগ্রাফি একটি শখের জিনিস। ফটোগ্রাফির জন্য realme C100 5G ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে। প্রথমত, LED ফ্ল্যাশের সঙ্গে f/1.8 অ্যাপার্চারযুক্ত 50MP প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে এবং সেকেন্ডারি AI লেন্স ব্যবহার করা হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য f/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 5MP ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করা হয়েছে।
ব্যাটারি: realme C100 5G ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 7000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এর ফলে একবার ফুল চার্জ করলে ১৯ ঘন্টা পর্যন্ত আপনি ফোনের ভিডিও স্ট্রিমিং করতে পারবেন। এছাড়া দ্রুত চার্জ হবার জন্য এই ফোনে 45W ফাস্ট চার্জিং ফিচার যুক্ত করা হয়েছে। রিভার্স চার্জিং এবং বাইপাস চার্জিং ফিচার একইসাথে উপভোগ করতে পারবেন। ছয় বছরের ব্যাটারি হেলথ গ্যারান্টি দেওয়া রয়েছে।
অন্যান্য বৈশিষ্ট: আপনার ফোনকে জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য এই ফোনে IP64 রেটিং যুক্ত করা হয়েছে। এছাড়াও বিভিন্ন রকম এআই ফিচার সাপোর্ট করা যাবে। যে সমস্ত ইউজাররা হেভি গেমিং খেলতে পছন্দ করেন তাদের জন্য এই ফোনটি দুর্ধর্ষ হবে। এর কারণ স্মুথ গেমিং এর জন্য এই ফোনে 5300mm2 Airflow VC কুলিং সিস্টেম ব্যবহার করা হয়েছে।
সব মিলিয়ে যে সমস্ত ইউজাররা একটি ভালো ব্যাটারি ব্যাকআপ সম্পূর্ণ, উন্নত মানের ক্যামেরা এবং হেভি গেমিং এর জন্য স্মুথ পারফরম্যান্স ক্ষমতা সম্পন্ন ডিসপ্লে চাইছেন তাদের জন্য realme C100 5G ফোনটি আপনার জন্য একদম পারফেক্ট হবে।




