SCHOLARSHIP

স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা দেওয়া শুরু কবে? আবেদনের শেষ তারিখ কবে জানুন বিস্তারিত।

রাজ্য সরকারের বিভিন্ন স্কলারশিপ এর মধ্যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ একটি অন্যতম প্রধান স্কলারশিপ। এই স্কলারশিপের মাধ্যমে প্রত্যেক বছর অনেক পড়ুয়া বৃত্তি পেয়ে থাকে এবং তারা তাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে পারছে। এই স্কলারশিপের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের জন্য যারা আবেদন করেছিলেন তারা এখনও পর্যন্ত কেন টাকা পায়নি বা এখন পর্যন্ত স্ট্যাটাস কেন দেখতে পাওয়া যাচ্ছে না সে সম্পর্কিত বিষয়ে জানানোর জন্যই আজকের এই প্রতিবেদন।

এই শিক্ষাবর্ষের জন্য যে সমস্ত ছাত্র-ছাত্রীরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করেছিলেন তারা স্ট্যাটাস চেক করে দেখতে পারছেন যে, টাকা sanctioned হওয়ার পরেও আবার এপ্রুভড দেখাচ্ছে। এই প্রক্রিয়াকে বলা হয় স্ট্যাটাস রিভার্সাল। তবে বিকাশ ভবন সূত্র মারফত জানা গিয়েছে এই অবস্থার ঘটার আসল কারণ হলো আসন্ন বিধানসভা নির্বাচন। বিধানসভা নির্বাচনের নির্ঘণ্টা যেহেতু আর কিছুদিনের অপেক্ষা তাই বিধানসভার নির্বাচন হওয়া এবং তার ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত কোনো সরকারি অনুদান আর দেওয়া হবে না আর তার জন্যই এইরকম স্ট্যাটাস দেখা যাচ্ছে। আর এর জন্যই নির্বাচন ফলাফল প্রকাশ হওয়ার পর উপভোক্তাদের ব্যাংক একাউন্টে টাকা দেওয়া শুরু হবে। তাই যাদের স্ট্যাটাস ফান্ড হয়ে গিয়েছে, তাদের টাকা হোল্ড রাখা হয়েছে, সবার টাকা নির্দিষ্ট সময়ে ঢুকে যাবে।

আবেদনের শেষ তারিখ: যে সমস্ত পড়ুয়া এখনো পর্যন্ত আবেদন করেননি, তাদের জন্য সুখবর! স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদন প্রক্রিয়া সময় সীমা বাড়ানো হয়েছে। এছাড়া যারা রিনুয়াল করতে চাইছেন তারাও পারবেন। সময় দেওয়া হয়েছে ৩১ মে পর্যন্ত। তাই তাড়াহুড়ো না করে সময় নিয়ে সঠিক ভাবে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন।

আরোও পড়ুন: ওয়েসিস স্কলারশিপ 2026-2027 শিক্ষাবর্ষের জন্য কবে থেকে আবেদন প্রক্রিয়া শুরু? বিস্তারিত জানুন।

এছাড়া আরও কিছু জানতে হলে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইট https://svmcm.wb.gov.in/ এইখানে গিয়ে বিস্তারিত জেনে নিয়ে আবেদন করুন।

আবেদনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা:
১) পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
২) উচ্চ মাধ্যমিকে অন্তত ৬০% নম্বর নিয়ে পাশ করতে হবে। এছাড়া PG সাধারণ স্নাতক স্তরে ও Honours ন্যূনতম ৫৩% নম্বর নিয়ে পাশ করতে হবে।
৩) বার্ষিক পারিবারিক আয় ২,৫০,০০০ টাকার মধ্যে হতে হবে।

আবেদন পদ্ধতি :

১) আবেদন করার জন্য প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট svmcm.wbhed.gov.in প্রবেশ করতে হবে।
২) এরপর “Registration” অপশন ক্লিক করে বৈধ ইমেইল আইডি ও মোবাইল নাম্বার দিয়ে বিবরণ পূরণ করে রেজিস্ট্রেশন সম্পন্ন করুন।

৩) এরপর ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে “Fresh Application” অপশনে ক্লিক করে আবেদন ফর্ম প্রয়োজনীয় তথ্য লিখে নিয়ে নথিপত্র স্ক্যান করে আপলোড করুন।
৪) এরপর সব পড়ে নিয়ে সর্বমোট করুন। এরপর আবেদন পত্র প্রিন্টআউট করে নিন বা অ্যাপ্লিকেশন আইডি সংরক্ষণ করে রাখুন।

প্রয়োজনীয় নথিপত্র:
১) মাধ্যমিক ও শেষ পরীক্ষার মার্কশিট
২) বার্ষিক আয়ের শংসাপত্র
৩) ব্যাংক পাসবুকের প্রথম পাতা (IFSC কোড সহ)
৪) আধার কার্ড/ভোটার কার্ড
৫) ভর্তির রশিদ

যারা এই বছর এখনো আবেদন করেননি তারা ৩১ মে মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন। এছাড়া যারা করেছেন, তাদের টাকা ঢুকে যাবে বিধান সভা নির্বাচন ফলাফল প্রকাশ হওয়ার পর। তাই চিন্তার কোনো কারণ নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button