SCHOLARSHIP

ওয়েসিস স্কলারশিপ 2026-2027 শিক্ষাবর্ষের জন্য কবে থেকে আবেদন প্রক্রিয়া শুরু? বিস্তারিত জানুন।

রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার মেধাবী ও আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া পড়ুয়াদের জন্য স্কলারশিপ দিয়ে থাকেন। রাজ্য সরকারের সূচনা করা বিভিন্ন স্কলারশিপের মধ্যে উল্লেখযোগ্য একটি স্কলারশিপ হল ওয়েসিস স্কলারশিপ। ওয়েসিস স্কলারশিপের 2026-2027 শিক্ষাবর্ষের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হতে চলেছে। এই শিক্ষাবর্ষে নতুন ওয়েবসাইটে আবেদন প্রক্রিয়া চলবে, কারা আবেদন করতে পারবেন? কবে থেকে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে? আবেদনের জন্য কোন নতুন নিয়ম চালু হয়েছে? আবেদন করার পদ্ধতি জেনে নিন এই প্রতিবেদনের মাধ্যমে। রাজ্যের স্কুল এবং কলেজ ছাত্র-ছাত্রীদের জন্য ওয়েসিস স্কলারশিপ একটি অন্যতম উল্লেখযোগ্য স্কলারশিপ, তাই এই স্কলারশিপে আবেদন করতে হলে সমস্ত তথ্য বিস্তারিত জেনে নেওয়া উচিত।

ওয়েসি স্কলারশিপ উদ্যোক্তা : রাজ্য সরকারের শ্রেণী কল্যাণ দপ্তরের তরফ থেকে এই স্কলারশিপ দেওয়া হয়ে থাকে। প্রত্যেক বছর একটি নির্দিষ্ট সময় পর্যন্ত এই স্কলারশিপের আবেদন প্রক্রিয়া চলে। এই বছর আবেদনের জন্য নতুন ওয়েবসাইট চালু করা হয়েছে এবং কিছু নিয়ম বদল করা হয়েছে।

কারা এই স্কলারশিপ পেয়ে থাকে : ওয়েসিস স্কলারশিপ মূলত তপশিলি জাতি, উপজাতি এবং অন্যান্য পিছিয়ে পড়া সম্প্রদায় যেমন ওবিসি ক্যাটাগরির পড়ুয়াদের জন্য চালু করা হয়েছে।

ওয়েসিস স্কলারশিপ দু প্রকার অর্থাৎ প্রি ম্যাট্রিক্স এবং প্রো ম্যাট্রিক দুই স্তরের মেধাবী ও আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া পড়ুয়াদের জন্য সূচনা করা হয়েছে।

অনুদানের পরিমাণ : শ্রেণী অনুযায়ী ৫০০০ টাকা থেকে শুরু করে ২০ হাজার টাকা পর্যন্ত অনুদান দেওয়া হয়ে থাকে।

আবেদনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা :
১) এই স্কলারশিপে আবেদন করতে হলে অবশ্যই পড়ুয়াকে তপশিলি জাতি, উপজাতি ক্যাটাগরির পড়ুয়া হতে হবে।
২) নূন্যতম পাশ মার্কস সহ পাশ করে নতুন শ্রেণীতে ভর্তি হতে হবে।
৩) পড়ুয়াকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
৪) সরকার স্বীকৃত বা সরকার অনুদান প্রাপ্ত স্কুল বা কলেজে ভর্তি হতে হবে।
৫) আধার কার্ড এবং কাস্ট সার্টিফিকেট এর নাম একই থাকতে হবে।
৬) নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে।

  • প্রয়োজনীয় নথি : যে সমস্ত নথি প্রয়োজন হবে সেগুলো হল
  • ১) কাস্ট সার্টিফিকেট
  • ২) পারিবারিক আয়ের সার্টিফিকেট।
  • ৩) ব্যাংক পাসবুক
  • ৪) পাসপোর্ট সাইজ ফটো।
  • ৫) আধার কার্ড।
  • ৬) পূর্ববর্তী পরীক্ষার মার্কশিট
  • ৭) নতুন শ্রেণীতে ভর্তির রশিদ

আবেদন প্রক্রিয়া : নতুন যে ওয়েবসাইট চালু হয়েছে সেখানে প্রবেশ করে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর আবেদনপত্র সঠিক তথ্য দিয়ে পূরণ করে উল্লিখিত ডকুমেন্ট ক্যান করে আপলোড করুন এবং সবকিছু মিলিয়ে নিয়ে সাবমিট করুন। নতুন ওয়েবসাইট টি হল oasis.wb.gov.in

আবেদন প্রক্রিয়া বর্তমানে চলছে, তাই যে সমস্ত পড়ুয়া মাধ্যমিক উত্তীর্ণ হয়েছে তারা অবশ্যই একাদশ শ্রেণীর জন্য বা কলেজ পুরুয়া হলেও এই স্কলারশিপে আবেদন করে বৃত্তি পাওয়ার সুযোগ করে নিতে পারো।

রাজ্য সরকারের ওয়েসিস স্কলারশিপ তপশিলি জাতি, উপজাতি সম্প্রদায়ের পড়ুয়াদের পড়াশোনার উৎসাহ জাগানোর জন্য এবং ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য একটি দুর্দান্ত পদক্ষেপ, তাই সমাজের প্রতি ক্ষেত্রে তপশিলি জাতি ও উপজাতি পড়ুয়াদের পড়াশোনার মাধ্যমে এক উজ্জ্বল ভবিষ্যৎ করে দিচ্ছে এই ওয়েসিস স্কলারশিপ। তাই যারা এই স্কলারশিপে আবেদন করতে ইচ্ছুক, তারা অবশ্যই ওই ওয়েবসাইটে গিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button