motorcycles

650cc ইঞ্জিন সহ Royal Enfield Bullet! ফিচার, স্পেসিফিকেশন এবং সম্ভাব্য দাম জেনে নিন।

Royal Enfield বহু বছর ধরে গ্রাহকদের প্রত্যাশা ও চাহিদা অনুযায়ী নিত্য নতুন ফিচার সম্পন্ন বাইক বাজারে আনতে চলেছে। রয়েল এনফিল্ড ঐতিহ্যবাহী Bullet-কে নতুন রূপে আবার সুসজ্জিত ভাবে বাজারে লঞ্চ করতে চলেছে। এই নতুন মডেলটির নাম হতে চলেছে রয়েল এনফিল্ড Bullet 650। দামো রীতিমতো বাজেটের মধ্যে রয়েছে। এই বাইকটি সম্পর্কে আরও বিস্তারিত জেনে নেওয়া যাক।

বাজার মূল্য: Royal Enfield Bullet 650 ভারতের বাজারে লঞ্চ হতে পারে মার্চ মাস নাগাদ। যদিও এখনো কোম্পানি তরফে আনুষ্ঠানিকভাবে দাম প্রকাশ করা হয়নি তবে মনে করা হচ্ছে এক্স শোরুম দাম প্রায় ২.৮০ লক্ষ থেকে ২.৯০ লক্ষ টাকার মধ্যে হতে পারে।

চাহিদা ও জনপ্রিয়তা: রয়েল এনফিল্ড এর বিভিন্ন বাইকের প্রতি চাহিদা বরাবর গ্রাহকদের বেশি ছিল এবং আগামীতে থাকবে এমনটাই মনে করা হয়। বিশেষ করে বাইক প্রেমীরা একটু রেট্রো স্টাইল ও আধুনিক ফিচার সম্পন্ন হাইওয়েতে দুর্দান্ত পারফরমেন্স সম্পন্ন বাইক পছন্দ করে থাকে। রয়েল এনফিল্ড এর আপকামিং ইন বুলেট ঠিক তেমনটাই চাহিদা পূরণ করবে গ্রাহকদের। রাস্তায় ঝড় তোলার মতন অনুভূতি দেবে রয়েল এনফিল্ড বুলেট ৬৫০।

প্রধান বৈশিষ্ট্য সহজ ভাষায়:

ডিজাইন: রয়েল এনফিল্ড বুলেটের সেই আগের ঐতিহ্যবাহী লুক একই রাখা হয়েছে যার ফলে ক্লাসিক ব্যাপার বহন করছে এই বাইকটি। রয়েল এনফিল্ডের সেই 650cc platform-এর উপর বেস করেই রয়েল এনফিল্ড বুলেট ৬৫০ ডিজাইন রাখা রয়েছে। আগের মতনই নকশা রয়েছে। অর্থাৎ ঐতিহ্যবাহী তাকে ধরে রেখে আরো পরিণত ও শক্তপোক্ত রূপ দিয়ে সুসজ্জিত করা হয়েছে রয়াল এনফিল্ডের নতুন বুলেটকে।

ইঞ্জিন পারফরমেন্স: রয়েল এনফিল্ড বুলেট ৬৫০ বাইকটিতে ব্যবহার করা হয়ে 647.95cc air/oil-cooled parallel-twin ইঞ্জিন। এই ইঞ্জিন প্রায় 46.39 bhp শক্তি ও 52 Nm টর্ক উৎপন্ন করতে সক্ষম। ছয় গতির ম্যানুয়াল গিয়ার বক্স যুক্ত রয়েছে ইঞ্জিনের সাথে। এর ফলে হাইওয়েতে দুর্দান্ত পারফরম্যান্স পেতে এবং ক্রুসি রাইডিং এর জন্য একদম পারফেক্ট বাইক হতে চলেছে এটি।

চাকা, সাসপেনশন এবং বেকিং সিস্টেম:
Bullet 650-এ ১৮ ইঞ্চির চাকা ব্যবহার করার কথা রয়েছে। বাইকটির সামনের দিকে telescopic fork এবং পিছনে dual shock absorber ব্যবহার করা হবে বলে জানা যাচ্ছে।
ব্রেকিং সিস্টেমকে উন্নত করার জন্য সামনে ও পিছনের সিঙ্গেল ডিস্ক ব্রেক এবং তার সঙ্গে ডুয়াল চ্যানেল এবিএস সিস্টেম যুক্ত করা হচ্ছে। যেকোনো ধরনের বিপদ থেকে নিরাপত্তা পাওয়ার জন্য একদম পারফেক্ট ব্যবস্থা করা হচ্ছে।

Royal Enfield Bullet 650 স্পেসিফিকেশন টেবিল:

ইঞ্জিন টাইপ : ৬৪৮ সিসি, প্যারালাল-টুইন, ৪-স্ট্রোক, SOHC, এয়ার-অয়েল কুলড
সর্বোচ্চ শক্তি: ৪৭.০৪ PS @ ৭২৫০ rpm
সর্বোচ্চ টর্ক: ৫২.৩ Nm @ ৫৬৫০ rpm
গিয়ারবক্স: ৬-স্পিড কনস্ট্যান্ট মেশ
ফুয়েল ট্যাঙ্ক ক্ষমতা: ১৪.৮ লিটার
কার্ব ওজন : ২৪৩ কেজি

উপসংহার:
রয়েল এনফিল্ড বুলেট ৬৫০ বাজারে বর্তমানে থাকা BSA Gold Star 650, Harley-Davidson X440 এবং Royal Enfield Classic 650-এর মতো মডেল গুলোর সাথে প্রতিযোগিতায় অংশ নিতে চলেছে। আপনি যদি ক্লাসিক ডিজাইন এর দুর্দান্ত ইঞ্জিন পারফরমেন্স ক্ষমতা সম্পন্ন অ্যাডভেঞ্চারাস অনুভূতি পেতে চাইছেন তাদের জন্য কম বাজেটের মধ্যে ২০২৬ এর মার্চ মাসে লঞ্চ হওয়া রয়েল এনফিল্ড বুলেট ৬৫০ আপনার জন্য পারফেক্ট বাইক হতে চলেছে। এখন দেখার এটাই, বাইকটি লঞ্চ হওয়ার পর বাইক প্রেমীদের মন খুশি করতে পারলো কিনা, তবে আশা করা যাচ্ছে রয়েল এনফিল্ড এর আগের বুলেট থেকে এই বুলেট আরো শক্তিশালী ও দুর্দান্ত পারফরমেন্স দেবে। যদি আপনি এই বাইকটি কেনার জন্য ভেবে থাকেন তাহলে আরেকটু দিন আপনাকে অপেক্ষা করে যেতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button