Trading for Wheeler

অভিনব ফিচার মন কাড়বে আপনারও, Maruti Suzuki Grand Vitara, দেখে নিন কী কী বৈশিষ্ট্য রয়েছে।

মারুতি সুজুকি নাম তার সাথে দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। ক্রেতাদের চাহিদাকে পূর্ণতা দিয়ে এসেছে মারুতি সুজুকি বছরের পর বছর ধরে। অভিনব ও নতুনত্ব ফিচার সম্পন্ন বর্তমান প্রজন্মকে আকর্ষণ করার মতন চার চাকা লঞ্চ করছে এই কোম্পানি। মারুতি সুজুকি গ্র্যান্ড ভিটারা ব্যাপক সাফল্য লাভ করেছে। আপনি যদি খুব শীঘ্রই একটি ভালো মানের চার চাকা কেনার স্বপ্ন দেখে থাকেন, তাহলে মারুতি সুজুকি গ্র্যান্ড ভিটারা আপনার পছন্দের তালিকায় রাখতে পারেন। দেখে নেওয়া যাক এই গাড়িটির মধ্যে অভিনব বৈশিষ্ট্যগুলো কি কি রয়েছে।

বাজার মূল্য : এই গাড়িটির অন রোড এক্স শোরুম দাম রয়েছে 10.77 থেকে 19.57 লক্ষ টাকার মধ্যে। তবে শহর অনুযায়ী দামের তারতম্য হতে পারে এবং ভেরিয়েন্ট অনুযায়ী দাম কিছুটা পরিবর্তন হতে পারে।

চাহিদা ও জনপ্রিয়তা : বিগত ছয় মাস লক্ষ্য করলে দেখা যাবে যে, মারুতি সুজুকির এই নতুন গাড়িটি বাজারে ব্যাপক ব্যাবসা সম্প্রসারণ করতে পেরেছে। মাত্র ছয় মাসে এই গাড়িটি ৫০,১২৮ ইউনিট বিক্রি হয়েছে। এই গাড়ির চাহিদা ও জনপ্রিয়তার প্রধান কারণ হলো শক্তিশালী হাইব্রিড ইঞ্জিন যেটি প্রতি লিটারে ২৮ কিমি পর্যন্ত মাইলেজ দেওয়ার ক্ষমতা রাখে। অন্যদিকে প্যানারমিক সান রুফ এবং ৩৬০ ডিগ্রী ক্যামেরা এই গাড়ির অন্যতম বৈশিষ্ট্য, যেটি ক্রেতাদের নজর কাড়ছে।

গত ছয় মাসের ইউনিট প্রতি বিক্রির তালিকা : মারুতি সুজুকি গ্র্যান্ড ভিটারা গত 6 মাসে ব্যাপক বিক্রি করে অনেকটাই লাভ উঠিয়ে নিয়েছে। বিগত ছয় মাসের দিকে ফিরে তাকালে দেখা যায়, জুলাই মাসে ৬,৩৭৩ ইউনিট, আগস্টে ৫,৭৪৩ ইউনিট, সেপ্টেম্বরে ১০,৪০৯ ইউনিট, অক্টোবরে ১০,৪০৯ ইউনিট, নভেম্বরে ৮,৫৯৭ ইউনিট এবং ডিসেম্বরে ৮,৫৯৭ ইউনিট বিক্রি হয়েছে এই গাড়িটি। এর ফলে ছয় মাসের মধ্যে মোট বিক্রি গিয়ে দাঁড়িয়েছে ৫০,১২৮ ইউনিট। মাসিক গড় বিক্রি হয়েছে ৮,৩৫৫ ইউনিট। এরকম জনপ্রিয়তা ও চাহিদা থাকলে আগামীতে এই বিক্রির ইউনিট প্রতি লাভ আরো বাড়বে বলে আশা করছে কোম্পানি।

প্রধান বৈশিষ্ট্য গুলি সহজ ভাষায় :

ইঞ্জিন : মারুতি, সুজুকি এবং টয়োটা যৌথভাবে হাই রাইডার এবং গ্র্যান্ড ভিটারা তৈরি করেছে। হাইব্রিড গাড়ি বলতে বোঝানো হয় যে গাড়ির মধ্যে দুটি মোটর ব্যবহার করা হয়ে থাকে। প্রথম মোটর যেটি একটি পেট্রোল ইঞ্জিন, যা সাধারণ ফুয়েল ইঞ্জিনের গাড়ির মতোই। দ্বিতীয় হলো একটি ইলেকট্রিক মোটর, যা বৈদ্যুতিক গাড়িতে দেখতে পাওয়া যায়। অর্থাৎ এই গাড়ির মধ্যে ফুয়েল ইঞ্জিন এবং ইলেকট্রনিক ইঞ্জিন দুটোই সুবিধা পাওয়া যাবে। যখন গাড়িটি ফুল ইঞ্জিনে চলবে তখন একই সাথে ব্যাটারির চার্জ হবে এবং ব্যাটারি ও শক্তি পেতে থাকবে বলা যায় হাই পারফরম্যান্স ক্ষমতা দেওয়ার জন্য একদম পারফেক্ট গাড়ি হল এটি।
হাইরাইডারের মতো, গ্র্যান্ড ভিটারার মধ্যে মাইল্ড-হাইব্রিড পাওয়ারট্রেন দেওয়া হয়েছে। গ্রান্ড ভিটারার মধ্যে দেওয়া রয়েছে ১৪৬২ সিসি ইঞ্জিন, যেটি ৬,০০০ আরপিএম-এ প্রায় ১০০ বিএইচপি শক্তি এবং ৪৪০০ আরপিএম-এ ১৩৫ এনএম টর্ক উৎপন্ন করতে সক্ষম। এই গাড়ির মধ্যে মাইল্ড হাইব্রিড সিস্টেম যুক্ত করা হয়েছে।

মাইলেজ : গ্র্যান্ড ভিটারা একটি ৫-স্পিড ম্যানুয়াল বা ৬-স্পিড টর্ক কনভার্টার, যেটি অটোম্যাটিকের সাথে যুক্ত। এই গাড়ির মধ্যে AWD বিকল্প ব্যবস্থা রাখা রয়েছে। সর্বোচ্চ মাইলেজ দেওয়ার জন্য এই গাড়িটি খুবই ভালো। শক্তিশালী হাইব্রিড ইঞ্জিন প্রতি লিটারে ২৭.৯৭ কিলোমিটার মাইলেজ দিতে সক্ষম।

অভিনব ফিচার : গাড়ির স্ক্রিনে প্রতিটি টায়ারের হাওয়ার পরিমাণ সম্পর্কে তথ্য দেখতে পাবেন রাইডার। আর এটি দেখার জন্য টায়ার প্রেসার চেক ফিচার ব্যবহার করা হয়েছে। যদি কোন টায়ারে হাওয়া কম থাকে সেই নোটিফিকেশন স্ক্রিনে প্রদর্শিত হবে। সেই মতো গাড়ির চালক সতর্ক হতে পারবেন এবং নিজেই টায়ার প্রেসার পরীক্ষা করে নিতে পারবেন। গ্র্যান্ড ভিটারাতে একটি প্যানোরামিক সানরুফও দেওয়া রয়েছে। গ্রান্ড ভিটারার নতুন গাড়িগুলিতে ৩৬০-ডিগ্রি ক্যামেরা ফিচার দেওয়া হয়েছে। এর ফলে গাড়ির চালক সংকীর্ণ জায়গায় গাড়ি পার্ক করার সুবিধা পাবেন এবং গাড়ির চারপাশ খুব ভালো করে দেখতে পারবেন। অর্থাৎ এই গাড়ির মধ্যে অভিনব ফিচার হিসাবে ওয়্যারলেস চার্জিং, ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল, ভেন্টিলেটেড ফ্রন্ট সিট, অ্যাডজাস্টেবল ড্রাইভার সিট এবং কানেক্টেড কার টেকনোলজির মতো ফিচার এবং সুরক্ষার জন্য রয়েছে একাধিক এয়ারব্যাগ, ইবিডি সহ এবিএস, ইএসসি, হিল হোল্ড অ্যাসিস্ট, স্পিড অ্যালার্ট, সিট বেল্ট, পার্কিং সেন্সর এবং একটি ৩৬০-ডিগ্রি ক্যামেরা দেওয়া রয়েছে।

Maruti Suzuki Grand Vitara স্পেসিফিকেশন টেবিল :

  • ইঞ্জিন ক্ষমতা : ১৪৬২ সিসি (পেট্রোল) / ১৪৯০ সিসি (হাইব্রিড)।
  • সর্বোচ্চ শক্তি : ৯১ – ১০২ বিএইচপি (মডেল ভেদে)।
  • সর্বোচ্চ টর্ক : ১২১.৫ – ১৩৯ এনএম।
  • মাইলেজ : ১৯.৩৮ থেকে ২৭.৯৭ কিমি/লিটার।
  • ফুয়েল টাইপ : পেট্রোল, সিএনজি (CNG) এবং স্ট্রং হাইব্রিড।
  • ট্রান্সমিশন : ৫-স্পিড ম্যানুয়াল / ৬-স্পিড অটোমেটিক / e-CVT
  • সিটিং ক্যাপাসিটি: ৫ জন
  • বুট স্পেস : ৩৭৩ লিটার (পেট্রোল মডেলে)।
  • গ্রাউন্ড ক্লিয়ারেন্স : ২১০ মিমি
  • ফুয়েল ট্যাংক : ৪৫ লিটার
  • দৈর্ঘ্য : ৪৩৪৫ মিমি।
  • প্রস্থ : ১৭৯৫ মিমি।
  • উচ্চতা: ১৬৪৫ মিমি
  • হুইলবেস: ২৬০০ মিমি
  • নিরাপত্তা: ৬টি এয়ারব্যাগ (স্ট্যান্ডার্ড), ABS, EBD, এবং ৩৬০-ডিগ্রি ভিউ ক্যামেরা।
  • সুবিধা: প্যানোরামিক সানরুফ, ভেন্টিলেটেড সিট এবং হেড-আপ ডিসপ্লে
  • প্রযুক্তি: ৯-ইঞ্চি স্মার্টপ্লে প্রো প্লাস ইনফোটেইনমেন্ট সিস্টেম এবং ওয়্যারলেস চার্জিং।

উপসংহার : আপনি যদি একাধিক উন্নত ফিচার সম্পন্ন এবং হাই পারফরম্যান্স ক্ষমতা সম্পন্ন ফুয়েল এবং ইলেকট্রনিক দুটো ইঞ্জিনের সুবিধা উপভোগ করার মতন একটি ভালো মানের চার চাকা কেনার স্বপ্ন দেখেন তাহলে আপনার জন্য সবথেকে ভালো ও বেস্ট অপশন হতে চলেছে মারুতি সুজুকি গ্র্যান্ড ভিটারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button