... (several lines of code) ...
MOBILE

খুবই বাজেট ফ্রেন্ডলি দামের মধ্যে ভারতে লঞ্চ হয়েছে POCO C81 এবং POCO C81X এই ফোন দুটি, ফিচার ও দাম সম্পর্কে জানুন!

আপনি যদি খুবই অল্প দামের মধ্যে অর্থাৎ 10000 টাকার কমের মধ্যে একটি ভালো অ্যান্ড্রয়েড ফোন খোঁজ করে থাকেন তাহলে আপনার জন্য আজকের এই প্রতিবেদনটি খুবই গুরুত্বপূর্ণ কারণ এই প্রতিবেদনে আমরা খোঁজ দিতে চলেছি দুটি ফোন যেগুলি ভারতে সম্প্রতি লঞ্চ হয়েছে।
টেক ব্র্যান্ড POCO কোম্পানির POCO C81 এবং POCO C81X ফোন দুটি।

বাজার মূল্য: POCO C81X ফোনটি ৩GB RAM + ৬৪GB স্টোরেজ সহ দাম পড়ছে ৯,৯৯৯ টাকা।
অন্যদিকে, POCO C81 ফোন ৪GB RAM + ৬৪GB স্টোরেজ সহ দাম পড়ছে ১০ হাজার ৯৯৯ টাকা। ২৭ এপ্রিল থেকে এই ফোনটি অনলাইন সাইটেও পাওয়া যাচ্ছে।

চাহিদা ও জনপ্রিয়তা: যে সমস্ত স্কুল স্টুডেন্ট রয়েছে বা কলেজ স্টুডেন্ট অথবা বয়স্ক ব্যক্তিদের জন্য এই ফোনটি একদম পারফেক্ট অপশন হতে পারে। এর কারণ হলো খুবই অল্প বাজেটের মধ্যে কলেজ পড়ুয়া থেকে শুরু করে ইয়ং জেনারেশন বা বয়স্কদের জন্য নতুনত্ব ও অভিনব ফিচার সম্পন্ন এই ফোন দুটি বর্তমান বাজারে জনপ্রিয়তা পেয়েছে তাই আপনি যদি কম বাজেটের মধ্যে কোন ফোন কিনতে ইচ্ছুক থাকেন তাহলে এই ফোন দুটো আপনার পছন্দের তালিকা রাখতে পারেন।

Read more: লঞ্চ হচ্ছে একাধিক ফিচার সম্পন্ন OnePlus Ace 6 Ultra ফোন, অভিনব বৈশিষ্ট্য ও দাম জানুন বিস্তারিত!

বৈশিষ্ট্য গুলো সহজ ভাষায়:

১) ডিসপ্লে:
POCO C81 ফোনটিতে 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট ক্ষমতা সম্পন্ন 6.9-ইঞ্চির এইচডি + ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এই ডিসপ্লের ব্রাইটনেস ক্ষমতা ৮০০। POCO C81X ফোনে ব্যবহার করা হয়েছে ৬.৮৮-ইঞ্চি HD+ LCD ডিসপ্লে যার রিফ্রেস্ট রেট ক্ষমতা ১২০Hz এবং ৬০০-৬৫০ নিটস ব্রাইটনেস।

২) ব্যাটারি:
POCO C81 ফোনটিতে 15ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট ক্ষমতা সম্পন্ন 6300mAh ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানির দেওয়া তথ্য অনুযায়ী এই ফোনটি এক হাজার বার চার্জ করার পরেও ৮০ শতাংশ ব্যাটারী হেলথ বজায় থাকবে এমনটাই বলা হচ্ছে। এছাড়া 7.5 রিভার্স ওয়ার্ড চার্জিং ফিচার যুক্ত করা হয়েছে ব্যাটারীতে।

অন্যদিকে, POCO C81X ফোনে 5200mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এক্ষেত্রেও হাজার চার্জ করার পরেও ব্যাটারি লাইফ বজায় থাকবে বলে জানিয়েছে কোম্পানি। একবার ফুল চার্জ করলে ১৫ ঘণ্টা পর্যন্ত ইউটিউবে ভিডিও স্ট্রিমিং উপভোগ করতে পারবেন গ্রাহক। ব্যাটারীতে দ্রুত চার্জ হওয়ার জন্য ১৫ ওয়াটের ফার্স্ট চার্জিং ফিচার যুক্ত করা হয়েছে এবং এর পাশাপাশি 7.5 রিভার্স চার্জিং ফিচার যুক্ত করা হয়েছে ব্যাটারীতে।

৩) প্রসেসর, স্টোরেজ এবং র‍্যাম: POCO C81 ফোনটিতে Unisoc T7250 প্রসেসর দেওয়া হয়েছে, সেইসাথে POCO C81 ফোনে ৪ GB RAM + ৬৪ GB UFS 2.2 স্টোরেজ দেওয়া হয়েছে অন্যদিকে, POCO C81X ফোনে ৩ GB RAM + ৬৪ GB স্টোরেজ দেওয়া হয়েছে।

৪) ক্যামেরা:
ফটোগ্রাফির জন্য POCO C81 ফোনটির ব্যাক প্যানেলে 13 মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করা হয়েছে, পাশাপাশি ফ্রন্ট ক্যামেরা হিসাবে 8 মেগাপিক্সেল সেলফি সেন্সর দেওয়া হয়েছে।অন্যদিকে POCO C81X ফোনটির ব্যাক প্যানেলে 13 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে এবং ফ্রন্ট ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

৫) অন্যান্য ফিচার: ফোনদুটিতে 3.5এমএম হেডফোন জ্যাক এবং ইউএসবি টাইপ-সি পোর্ট ফিচার যুক্ত করা হয়েছে। অন্যদিকে ফোনটির আনলকিং সিস্টেম হিসাবে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে।

POCO C81 এবং POCO C81X স্পেসিফিকেশন গত পার্থক্য:

ডিসপ্লে:

POCO C81: ৬.৯-ইঞ্চি HD+ LCD, ১২০Hz রিফ্রেশ রেট, ৮০০ নিটস ব্রাইটনেস।POCO C81X: ৬.৮৮-ইঞ্চি HD+ LCD, ১২০Hz রিফ্রেশ রেট, ৬০০-৬৫০ নিটস ব্রাইটনেস।

র‍্যাম এবং স্টোরেজ:

POCO C81: ৪ GB LPDDR4X RAM + ৬৪ GB UFS 2.2 স্টোরেজ।POCO C81X: ৩ GB LPDDR4X RAM + ৬৪ GB UFS 2.2 স্টোরেজ।

ব্যাটারি এবং চার্জিং:

POCO C81: ৬৩০০ mAh ব্যাটারি + ১৫W চার্জিং।POCO C81X: ৫২০০ mAh ব্যাটারি + ১৫W চার্জিং।

সফটওয়্যার এবং ক্যামেরা:

C81: অ্যান্ড্রয়েড ১৬ (Android 16), C81X: অ্যান্ড্রয়েড ১৫ (Android 15)উভয় ফোনেই ১৩MP রিয়ার ক্যামেরা এবং ৮MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

উপসংহার: উন্নত ব্যাটারি সম্পন্ন এবং দুর্দান্ত ক্যামেরা সম্পন্ন ১০ হাজার টাকার মধ্যে আপনি যদি ভালো এন্ড্রয়েড ফোন খুজে থাকেন তাহলে এই দুটো ফোন একদম আপনার সেরা চয়েজ হতে পারে। Ai+ Nova 2, realme P4 Lite এবং Tecno Spark Go 3 স্মার্টফোনের সাথে প্রতিযোগিতায় নামতে পারে আসন্ন POCO C81 এবং POCO C81X এই ফোন দুটি। তাহলে আর দেরি না করে খুব শীঘ্রই যে কোন একটি ফোন আপনি ক্রয় করতে পারেন নিঃসন্দেহে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button