MOTORCYCLES

দাম বাড়লো KTM 390 Adventure X এবং 390 Duke-এর, ৪০,০০০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেলো।

বর্তমানে ইরান ও ইজরায়েলের যুদ্ধকালীন পরিস্থিতির মধ্যে ভারতকে জ্বালানি গ্যাসের জন্য অনেকটাই প্রভাবিত হতে হচ্ছে। এই জ্বালানির সরবরাহের অনিশ্চয়তার জন্য যেমন দেশের জনগণের রান্নাঘরের জ্বালানির ওপর প্রভাব পড়েছে তেমনি পেট্রোল ও ডিজেল চালিত যানবাহন গুলোর উপরও প্রভাব পড়েছে। এইজন্য বৈদ্যুতিক গাড়ির প্রতি চাহিদা মানুষের আরও বৃদ্ধি পাচ্ছে। ২৬ বছরের পুরনো মাহিন্দ্রা বোলেরো এসইউভিটি ২০২৬ সালে এই জ্বালানি অনিশ্চয়তার সময়ে অনেকটাই প্রাসঙ্গিক হয়ে উঠেছে। এই যুদ্ধকালীন পরিস্থিতিতে বৈদ্যুতিক গাড়ির চাহিদা বা যোগান আরো বৃদ্ধি পাচ্ছে। যুদ্ধকালীন পরিস্থিতিতে 43.5% প্রসার বৃদ্ধি পেয়েছে বৈদ্যুতিক গাড়ির। অন্যদিকে,
ইয়ামাহা EC-06 ইলেকট্রিক স্কুটারের জায়গায় অনেকটাই নাম কিনে ফেলেছে। বৈদুতিক স্কুটার বলতেই প্রথম গ্রাউন্ডের পছন্দের তালিকায় তাকে ইয়ামাহা EC-06। কিন্ত কিছু বাইকের দাম অস্বাভাবিকভাবে বাড়িয়ে দেওয়া হয়েছে। যেমন
ভারতে কেটিএম-এর ৩৯০ রেঞ্জের দাম আগের তুলনায় অনেকটাই বেড়েছে। কেটিএম ৩৯০ অ্যাডভেঞ্চার এক্স এবং ৩৯০ ডিউক-এর দাম আগের তুলনায় 40 হাজার টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। ৪০,০০০ টাকা পর্যন্ত নতুন করে বাড়ানো হয়েছে।
কেটিএম ৩৯০ অ্যাডভেঞ্চার এক্স-এর মূল্যবৃদ্ধি হওয়ায় বর্তমান দাম দাঁড়িয়েছে এক্স শোরুম দিল্লির অনুযায়ী ৩.৪৩ লক্ষ টাকা। যখন এই বাইকটি লঞ্চ করা হয়েছিল তখন দাম রাখা হয়েছিল ২.৯১ লক্ষ টাকা। পরে আপডেট এর মাধ্যমে ব্র্যান্ডটি আরো কিছু ফিচার যুক্ত করে যার জন্য দাম 3 লক্ষ টাকায় দাঁড়িয়ে যায়।

এছাড়া সংশোধিত জিএসটি নিয়ম কার্যকর হওয়ায় দাম আরো বেড়ে ৩.২৬ লক্ষ টাকা হয়। সর্বশেষ দাম বেড়ে হয়েছে ৩.৪ ৩ লক্ষ টাকা। লঞ্চের সময় থেকে ধরলে আসল দামের তুলনায় মোট দাম বৃদ্ধি পেয়ে এখন 52 হাজার টাকায় দাঁড়িয়েছে। এর ফলে গাড়ির অন রোড মূল্য ৪ লক্ষ টাকা পেরিয়ে গেছে।

গাড়ির দামের এতটা মূল্য বৃদ্ধির কারণ কি?
মূল্যবৃদ্ধির সব থেকে বড় কারণ হলো ৩৫০ শিশির বেশি মোটরসাইকেল এর উপর উচ্চ জিএসটি প্রয়োগ। যার জন্য ৩৯০ সিসির মডেল গুলো অনেকটাই দাম বেড়ে গিয়েছে যার ফলে মধ্যবিত্তদের কাছে এই বাইকগুলো কিনা অনেকটাই ব্যয়বহুল হয়ে পড়েছে। অন্যদিকে বাজাজ কোম্পানি সম্প্রতি বাজারে আসা ট্রায়াম্ফ ৩৫০ রেঞ্জের মতো নতুন ৩৫০ সিসির কম কেটিএম মডেল নিয়ে কাজ শুরু করছে, যার ফলে ১৮ শতাংশ ট্যাক্স ব্র্যাকেটের সুবিধা নিতে পারছেন। তবে জানা যাচ্ছে, ৩৯৯ সিসি এবং আসন্ন ৩৫০ সিসি সংস্করণ দুটি একসাথে বিক্রি করা হবে এর ফলে ক্রেতাদের দামের ক্ষেত্রে এবং পারফরমেন্সের ক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button